,

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার কোম্পানীগঞ্জ-মুরাদনগর রোডের উত্তর ত্রিশে সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।
নিহত রাজিব মানিক রামচন্দ্রপুর আমিন নগরের কাঠ ব্যবসায়ী আ. জলিল ব্যাপারীর ছেলে। তিনিও কাঠ ব্যবসায় জড়িত ছিলেন।

স্থানীয় আলামিন বলেন, দেবিদ্বার কমিউনিটি সেন্টার থেকে ভাতিজির বিয়ে খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রাজিব। উত্তর ত্রিশের হাজী মনু মিয়ার বাড়ির সামনে পৌঁছামাত্র বিপরীত থেকে অপর মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন পড়ে গেলে একটি গাড়ি রাজিবকে চাপা দেয়। এতে তার মগজ বের হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি একেএম মঞ্জুর আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।