Tag Archives: দেবিদ্বার উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দেবিদ্বার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির কার্যক্রম বন্ধ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার:

স্থগিত দেবিদ্বার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়ে উপজেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়েছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- সমন্বয়হীনতার অভিযোগে ২৬ জানুয়ারি কুমিল্লার দেবীদ্বার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটি স্থগিত করে উপজেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর চিঠি দেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগ। পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটি দায়িত্বপ্রাপ্ত ৭ জনের সাথে সমন্বয় করে কমিটি পুন:গঠনের জন্য নির্দেশা দেয়া হয়। কিন্তু ৭ কর্মদিবস পার হয়ে গেলেও আপনারা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা বা জেলার সভাপতির সাথে কোন যোগাযোগ করেন নি। বরং আপনার বিভিন্ন কার্যক্রম করার পায়তারা করছেন বলে জানা যায়। এ ব্যাপারে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ অচিরেই সমন্বিত পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এমতাবস্থায় দেবিদ্বার উপজেলা আ’লীগের সমন্বিত পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হল। উল্লেখ্য যে, সম্মেলনে নির্বাচিত নেতবৃন্দ সাংগঠনিক কার্যক্রম করতে পারবেন।

এর আগে ২৬ জানুয়ারি দেবিদ্বার উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক উল্লেখ করেন, বিগত বছরের ২ সেপ্টেম্বর দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে নেতা নির্বাচিত হয় এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি করার জন্য স্থানীয় এম.পি রাজী মোহাম্মদ ফখরুল মুন্সি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক রোশান আলী মাষ্টার, নবনির্বাচিত সভাপতি এ কে এম শফিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭ জনকে দায়িত্ব প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। কিন্তু আপনারা কোন সমন্বয় না করে চলতি বছরের গত ১৫ জানুয়ারি মনগড়া একটি কমিটি উপস্থাপন করেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতিকে মিথ্যা তথ্য প্রদান করে বলেন উপরোক্ত ৭ জনের সাথে সমন্বয় করে কমিটি করেছেন। কিন্তু উল্লেখিত ৭ জনের মধ্যে ৫ জন সমন্বয়হীনতার কথা জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর অভিযোগ দাখিল করলে জেলা আওয়ামী লীগের সভাপতি তৎক্ষনাৎ দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি প্রকাশ না করার জন্য আপনাদেরকে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেন। কিন্তু আপনারা জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশনা অমান্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি প্রকাশ করেন। এই কার্যনির্বাহী কমিটি প্রকাশ হওয়ার পর স্থানীয় এম.পি, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃনমূল কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এবং এলাকায় কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। এমতাবস্থায় দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নির্বাচিত নেতৃবৃন্দ ব্যতিত প্রকাশিত কার্যনির্বাহী কমিটি স্থগিত করা হলো। প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে উল্লেখিত ৭ জনকে নিয়ে সমন্বয় করে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি গঠন করে সংগঠনকে গতিশীল করার জন্য নির্দেশনা প্রদান করা হল।

দেবিদ্বার উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সোমবার সন্ধ্যায় কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২৬ বছর পর গত বছরের ২ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে একেএম শফিউদ্দিনকে সভাপতি ও মোঃ মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৫ জনের নাম ঘোষনা করে যান নেতৃবৃন্দ।

কমিটির সহ-সভাপতি পদে একেএম মনিরুজ্জামান মাস্টার, অধ্যক্ষ মোঃ আবদুল্লা মাসুদ পাখি, মোঃ মোসলেহ উদ্দিন মাস্টার, আনোয়ার হোসেন খোকন, মোঃ মফিজুল ইসলাম দুলাল, মোঃ আব্দুল জলিল চৌধুরী, মোঃ লুৎফুর রহমান বাবুল, মোঃ আব্দুল কুদ্দুছ, মোঃ সামছুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ হুমায়ুন কবির, এজাজ মাহমুদ, মোঃ ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুক আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মিজানুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলী আশরাফ, দফতর সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল হক মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোঃ মোসলেহ উদ্দিন ভূইয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট নাজমা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবদুস সালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবদুল কাইয়ুম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাৎ হোসেন শিমুল, শ্রম সম্পাদক সুজিত কুমার পোদ্দার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মামুন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, মোঃ মীর্জা বাহাদুর, সহ দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন আহমেদ বাহার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোরশেদ আলম খান ও কোষাদক্ষ মোঃ মহিউদ্দিন মিঠু।
এছাড়া ৩৫ জনকে এ কমিটিতে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে।