Tag Archives: দেবিদ্বারে নৌকার প্রচারণায় উঠান বৈঠক

দেবিদ্বারে নৌকার প্রচারণায় এমপি রাজী ফখরুলের স্ত্রী

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  কুমিল্লা-৭ (দেবিদ্বার) সংসদীয় আসনে নৌকা প্রতিকের প্রার্থী এমপি রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করছেন  এমপি রাজীর সহধর্মিনী  সামান্থা সৃষ্টি।

শুক্রবার সকালে  উপজেলার  ফুলতলী ও বিহার মন্ডল গ্রামে মানুষের দ্বারে দ্বারে গিয়ে স্বামীর নৌকা প্রতিকের  পক্ষে ভোট  চেয়েছেন তিনি।  এ সময়  তিনি বিভিন্ন গ্রামের  সর্বস্তরের মানুষের  সাথে কুশল বিনিময় করেন।

এর আগে পৌরসভা নির্বাচনেও এমপি রাজীর  স্ত্রী নৌকা প্রতিকের পক্ষে গণসংযোগ করেন।

দেবিদ্বারে নৌকার প্রচারণায় উঠান বৈঠক

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৮নং ওয়ার্ড ছোট আলমপুর উত্তর পাড়া চিশতিয়া জামে মসজিদ প্রাঙ্গনে বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রচারণার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. মনু মেম্বার এর সভাপতিত্বে ও দেবিদ্বার পৌর আওয়ামীযুবলীগ সভাপতি মো. কামরুল খালেদ সুমন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীযুবলীগ সভাপতি মো. আবুল কাশেম ওমানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আবদুল মতিন মুন্সী, উপজেলা আওয়ামীযুবলীগ সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম শামীম, আওয়ামীলীগ নেতা মোশের্দ আলম মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য মো. মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগ আহবায়ক ইকবাল হোসেন রুবেল। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলাউদ্দিন হোসেন, এস এ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো. বিল্লাল হোসেন সহ আরো অনেকে ।

উপস্থিত বক্তারা বলেন, বৈঠকে শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকান্ড তুলে বক্তরা বলেন, আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জনমত গড়ে তুলুন, সকল ভেদাভেদ ভুলে এ আসনে কিভাবে নৌকার বিজয় আসবে সেভাবে কাজ করতে হবে। পাড়া-মহল্লায় নৌকার জন্য ভোট চাইতে হবে। সাধারণ ভোটাররা একজন সৎ যোগ্য এবং নেতৃতে¦ গুণাবলী প্রতিনিধি চায়। জাতীর জনকের একটি সোনার বাংলা উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রী দেবিদ্বারের এ আসনে আগামী সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও তৃণমূলের কাঙ্খিত ব্যক্তিকে মনোনয়ন দিলে
আমরা তৃনমূল আওয়ামী লীগ তাঁর জন্যই কাজ করব।