,

কুমিল্লা কলেজ থিয়েটারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2019
news-image

 

সালমা আক্তার চৈতিঃ

কুমিল্লা কলেজ থিয়েটারের  উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার কুমিল্লা সরকারি কলেজে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা কলেজ থিয়েটার এর প্রধান উপদেষ্টা সৈয়দা বিলকিস আরা বেগম, শিক্ষক পরিষদের সম্পাদক মিজানুর রহমান, উপদেষ্টা  সাফায়াত মিয়া,রয়িস মিয়া, প্রতিষ্ঠাকালীন সভাপতি আনোয়ারুল হক, প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম রাশেদ, নাট্যজন শাহজাহান চৌধুরী, অধুনা থিয়েটার এর প্রতিষ্ঠাতা এডভোকেট শহিদুল হক স্বপন, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাছিস মিয়াজি বাবু, প্রতিবিম্ব থিয়েটার এর সহ সভাপতি মাহফুজুর রহমান বাবুল।

এসময় কুমিল্লা কলেজ থিয়েটারের ২০১৯-২০২০ কার্যকরী কমিটি ঘোষণা করেন অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম। সভাপতি নির্বাচিত হোন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ এইচ এম শফিউল্লাহ্, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমন।