,

বরুড়া পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2017
news-image

 

এম.ডি আজিজুর রহমান:

কুমিল্লার বরুড়া পৌরসভা বিএনপির কর্মী সভা ১৮ আগষ্ট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি হাজী আলী আজ্জমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাউসার আলম সেলিম, সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর সাধারন সম্পাদক হুমায়ূন কবির পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি মফিজুল ইসলাম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী, পৌর যুবদল সাধরন সম্পাদক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাকির কমিশনার, বিএনপি নেতা রতন কমিশনার, শামছুল হক সর্দার, শহিদ উল্লাহ, আবদুল মতিন, হানিফ মেম্বার মিন্নত আলী, হাজী আবদুল মতিন, আবুল বাশার, আবদুল খালেক, পৌর কাউন্সিলর শিব্বির আহমদ, আবদুল লতিফ, মোস্তফা মিয়াজী, মোবারক হোসেন, যুবদল নেতা ফরিদ উদ্দিন, নাছির উদ্দিন প্রমুখ। এসময় পৌর সভার ৯টি ওয়ার্ডের বিএনপির যুবদল স্বেচ্ছাসেবকদল, ছাত্রলদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৯টি ওয়ার্ডের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের জন্য তাগিদ দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন কমিশনার।