Tag Archives: দেবিদ্বারে বঙ্গবন্ধুর জন্মদিন এবং মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

দেবিদ্বারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন

 

দেবীদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বারে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সদর এলাকায় নানান আয়োজনে দিনটি পালন করেছে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলি মাস্টার।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ.কে.এম সফিউদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি লুৎফুর রহমান বাবুলের সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদযাপন অনুষ্ঠানের অনুষ্ঠিত সভায় বক্তব্য রেখেছেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ ভিপি আব্দুল মতিন মুন্সী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.টি.এম মেহেদি হাসান, জেলা আওয়ামী লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক এ.কে.এম সফিকুল আলম ভিপি কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোসলেম মাষ্টার, সহ সভাপতি আব্দুল কুদ্দুস সহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।

এ সময় দেবীদ্বার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইতেখারুল আলম তুসার ও দপ্ততর সম্পাদক, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুলাহ আল মামুন, জেলা আওয়ামীগের সদস্য কালিপদ মজুমদার। সদস্য উপজেলা আওয়ামীগের বিল্লাল হোসেন ডালিমসহ উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দেবিদ্বারে বঙ্গবন্ধুর জন্মদিন এবং মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

মো. জামাল উদ্দিন দুলালঃ

আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ই মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপনের লক্ষে বুধবার (১০ মার্চ) সকালে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ সুশীল সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) মো. আরিফুর রহমান, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ কবীর, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এ কে এম সফিকুল আলম ভিপি কামাল, কেন্দ্রিয় ছাত্রলীগ সাবেক সদস্য ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।