শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরের মতলব দক্ষিণে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৯, ২০২১
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাদ হোসেন বেপারী (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুন) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ করবন্দে গ্রামে বক্তার পাটওয়ারী বাড়িতে রাজমিস্ত্রী কাজ চলাকালীন রড কাটার সময় বিদ্যুতের সর্ট সার্কিটে জড়িয়ে তার মৃত্যু হয়।

সে পূর্ব দক্ষিণ করবন্দ আব্দুল হাই মেম্বার বাড়ির কাশেম বেপারীর ছোট ছেলে।

নিহতের সহকর্মীরা জানান, রড কাটার সময় মেশিনের তাড় থেকে বিদ্যুতের সর্ট সার্কিটে আটকা পড়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উঠতি বয়সের যুবক সাজ্জাদের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বন্ধুসহ ছোট বড় পরিচিতদের টাইমলাইনে বইছে শোকাহত পোস্ট।