Tag Archives: পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ৫২ কেজি গাঁজাসহ আটক ১

পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ৬৪২ বোতল ফেন্সিডিলসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ৬৪২ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (১ মার্চ) উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ সুজন মিয়া (২৫) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের আলাউদ্দিন রিয়াজের ছেলে মোঃ মামুন হোসেন (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মিনি কভার্ভ ভ্যান ব্যবহার করে নারায়ণগঞ্জ, ভোলা এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ৫২ কেজি গাঁজাসহ আটক ১

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ৫২ কেজি গাঁজাসহ আব্দুল মালেক (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আব্দুল মালেক হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কমরপুর শোয়াগাজি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।