Tag Archives: প্রবাসী

সদর দক্ষিণে নারীকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন, আর্তনাদের সময় নির্যাতনকারীদের উল্লাস

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদর দক্ষিণে প্রবাসীর বোনকে বিবস্ত্র করে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। তাকে ছুরি মেরে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করা হয়েছে। মারধর অত্যাচারের সময় ভুক্তভোগী যখন আর্তনাদ করছিলেন তখন অট্টহাসি আর উল্লাসে মেতেছিল নির্যাতনকারীরা।

এছাড়া চিৎকার করলে তার মুখে এলোপাতাড়ি চড়থাপ্পড় ও মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়। একপর্যায়ে পিপাসায় কাতর হয়ে পড়েন ভুক্তভোগী প্রবাসীর বোন।

প্রবাসীর বোনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার এসআই আলমগীর হোসেন।

এ ঘটনায় মঙ্গলবার প্রবাসীর মা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় চারজনকে আসামি করে করে মামলা দায়ের করেছেন।

মামলায় আসামি করা হয়েছে- খোরশেদ মিয়ার ছেলে হানিফ মিয়া (৩০), হাসান (১৯), সালমা আক্তারসহ (২৫) চারজন।

মামলার বাদী বলেন, হানিফ মিয়া আমার ছেলেকে ওমান নিয়ে ভালো চাকরি দেবে বলে ৩ লাখ ৭৫ হাজার টাকা নেন; কিন্তু তিনি চাকরিও দেন নাই টাকাও ফেরত দেন নাই। এ বিষয় নিয়েই মূলত ঘটনা ঘটেছে।

মামলার বাদী বলেন, ১নং আসামি বিদেশ থাকা কালে আমার ছেলেকে বিদেশ নেওয়ার ব্যাপারে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাঠি দিয়ে মারধর করে। ছেলের চিৎকারে আমার মেয়ে ঘর থেকে বের হয়ে আসলে আসামিরা তাকে বিবস্ত্র করে ফেলে নির্যাতন করতে শুরু করে। তাকে হত্যার উদ্দেশ্য পেটের ডান পাশে এবং বুকে ও বুকের বাম পাশে একাধিক ছুরিকাঘাত করে। মেয়ের চিৎকারে অন্যরা ছুটে আসলে নির্যাতনকারীরা চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেফতার করেছি। মামলাটি তদন্ত করছেন এসআই আলমগীর হোসেন।

বুড়িচংয়ে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যৌতুকের জন্য স্ত্রীর উপর নির্যাতন

 

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন চালাচ্ছে স্বামী জামসেদ আলম।

এ বিষয়ে বুড়িচং থানাতে স্ত্রী ফারজানা আক্তার স্বামী জামসেদ আলমের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মরহুম বাচ্চু মিয়ার মেয়ে ফারজানা আক্তারের সাথে ৭ বছর পূর্বে একই ইউনিয়নের বাকশীমূল গ্রামের ফজল আলীর ছেলে জামসেদ আলমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিবাহের সময় মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে উপহার স্বরুপ নগদ টাকা, আসবাবপত্র প্রদান করে মা ও আত্মীয় স্বজনরা। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানও জন্মগ্রহণ করে। বিবাহের পরে ফারজানা জানতে পারে তার স্বামী জামসেদ আলম প্রতিবেশী এক প্রবাসী স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত।এছাড়া মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে।পরকীয়ার ও মাদক ব্যবসায় কারণে কারাগারেও যেতে হয়েছে স্বামীর।তবুও সে পরিবর্তন হয়নি। কন্যা সন্তার জন্ম গ্রহণ করার পর থেকেই জামসেদ আলম যৌতুকের দাবীতে অন্যায় অত্যাচার জোর জুলুমসহ মারধর ও ভয়ভীতি হুমকি ধমকি প্রদর্শন করছে। একটি সিএনজি কিনার জন্য স্ত্রীকে চাপসৃষ্টি করলে বাপের বাড়ি থেকে ১ লক্ষ টাকা এনে দেয়। তবুও নির্যাতন থেমে যায়নি স্বামীর, গত ১০ জুলাই তারিখে স্বামী,শশুড়-শাশুড়ি মিলে বসতঘরে তালা দিয়ে ফারজানাকে এলোপাথারী লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা করে ঘরে থেকে বের করে দেয়। দুইদিন আগে স্বামীর বাড়িতে গিয়ে দেখে স্বামীর ঘর তালা এবং সবাই পলাতক। তখন জানতে পারে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করার জন্য ঘরে প্রবেশ করলে স্থানীয়রা দেখে দু’জনকে আটক করে বুড়িচং থানার পুলিশের হাতে সোপর্দ করে দেয়। সে ভয়ে সবাই পলাতক রয়েছে। দীর্ঘদিন ধরে কন্যা শিশুকে কোলে নিয়ে সমাজের সাহেব-সর্দারের কাছে ঘুরছেন বিচারের জন্য।

স্ত্রী ফারজানা জানান, আমার স্বামী জামসেদ আলম প্রতিবেশী প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারের সাথে পরকীয়া লিপ্ত এবং কয়েকবার স্থানীয়দের কাছে ধরা খাইছে।এর আগে আমার স্বামীর পরকীয়ার কারণে আরো একটি সংসার ভেঙেছে। আমি সাহেব-সর্দার, চেয়ারম্যান ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় মেম্বার রাকিবুল ইসলাম বলেন, জামসেদ আলমের বিভিন্ন অপরাধের জেরে কয়েকবার মেল-দরবার করেছি, তবুও সে ভালো হয় নাই।

বাকশীমূল ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বলেন, এই ছেলের বিভিন্ন অপরাধের কারণে মেল-দরবার করা হয়েছে। কিছুদিন আগেও আরেকটি ঝামেলা করে তার এলাকাতে।থানার পুলিশ অবগত আছে।

নাঙ্গলকোটে প্রবাসীর ঘর ভেঙে নিয়ে ভাঙ্গারি দোকানে বিক্রি

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউপির দৌলখাঁড় গ্রামে প্রবাসীর চারটি ঘর ভেঙে নিয়ে ভাঙ্গারি দোকানে বিক্রির করার অভিযোগ পাওয়া গেছে আব্দুল ওহাব ও তার ছেলেদের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে মোঃআব্দুস শুক্কুর ভূঁইয়া বাদী হয়ে সোমবার রাতে নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো: আব্দুর শুক্কুর পুরাতন বাড়িতে চারটি ঘর রেখে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দৌলখাঁড় বাজার সংলগ্ন নতুন বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করে পুরাতন বাড়িতে বিভিন্ন গাছপালার বাগান করে। গত ১৫ ডিসেম্বর রাতে আব্দুল ওহাব ও ছেলেরা পুরান রাড়ির ঘরের কিছু অংশ রেখে টিনের চাল বেড়া ভেঙে নিয়ে দৌলখাঁড় বাজারের ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেন। খবর পেয়ে বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে।