Tag Archives: ফরিদগঞ্জ উপজেলা

ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের ৭টি দোকানে ১০ লাখ টাকার ক্ষতি

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১০টায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এ সময় আরও ২টি দোকানের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের প্রথম সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে জসিম উদ্দিন, সাইফুল, হুমায়ুনের মুদি দোকান, লিটন, কাহারের ইলেকট্রিক ও মোবাইল সার্ভিসিং দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর-রশিদ।

চাঁদপুরে বৃদ্ধ বাবা-মাকে মারধর করে বের করে দিয়েছে ছেলে ও তার বউ

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরে বৃদ্ধ বাবা-মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন তাদের ছেলে নুরে আলম (৩৫) ও তার বউ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর গ্রামে এ ঘটনা।

ঘটনার পর ভুক্তভোগী বোরহান উদ্দিন (৬৫) ও তার স্ত্রী পারভিন বেগম (৪৫) ফরিদগঞ্জ থানায় ছেলে ও তার বউয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে পুলিশ বাড়িতে আসার আগেই পালিয়ে গেছেন ছেলে নুরে আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নুরে আলমের বউ নিশু বেগম চুলায় রান্না করছিলেন। এসময় চুলায় অতিরিক্তি ধোঁয়া হওয়ায় বৃদ্ধ দম্পতি ছেলে বউকে বকাঝকা করেন। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বোরহান উদ্দিন ও তার স্ত্রী পারভিন বেগমকে লাঠি দিয়ে মারধর শুরু করেন ছেলে নুরে আলম ও তার স্ত্রী।

বৃদ্ধ দম্পতির অভিযোগ, ছেলে ও তার বউ অটোরিকশার ব্যাটারি থেকে এসিড নিয়ে এসে তাদের ওপর নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে মারধর করে। তারা চিকিৎসা নিয়েছেন এবং থানায় অভিযোগ করেছেন।

ইউপি চেয়ারম্যান ওমর ফরুক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বৃদ্ধ দম্পতিকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। তবে তার ছেলে আমাকে বলেছেন- এসিড নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বোরহান উদ্দিন ও তার স্ত্রী থানার এসে অভিযোগ করেছেন। পরে একজন এসআই ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ যাওয়ার খবরে বৃদ্ধের ছেলে বাড়ি থেকে পালিয়েছেন। প্রাথমিকভাবে আমরা জেনেছি- তাদের দীর্ঘদিনের পারিবারিক কলহ রয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে তেলবাহী লরি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর সড়কের সরকারি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

সিএনজি চালক জাহাঙ্গীর (৪০) ও রুমা বেগম (৩০) আহত মামুন (৩৫) কে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হলে ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা দেয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসার সময় চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চাকা ফেঁটে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তেলবাহী লরি ও সিএনজি স্কুটারটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে সিএনজির ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত সিএনজি চালকের বাড়ি পার্শ্ববর্তী রায়পুর উপজেলায় এবং নিহত নারীর বাড়ি ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামে। এছাড়া নিহত মামুনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।