Tag Archives: বাংলাদেশ

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের লক্ষে মালয়েশিয়া-বাংলাদেশ বৈঠক 

নিজস্ব প্রতিনিধি:
উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করার লক্ষে মালয়েশিয়া-বাংলাদেশ
দ্বি পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, পুত্রাজায়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সাথে শুক্রবার (১০ এপ্রিল) একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং কর্মশক্তির গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। যেখানে বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং মালয়েশীয় সমাজে বাংলাদেশী শিক্ষার্থীদের একীভূতকরণ উন্নত করার উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী।
মালয়েশিয়া বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের ম্যান্ডেটকে স্বীকৃতি দিয়েছে এবং নতুন নীতিমালার অধীনে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততাকে আরও দৃঢ় করার অঙ্গীকার প্রকাশ করেছে।

উপদেষ্টা মাহ্‌দী আমিন আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের কথা বলেছেন ফলে যার মাধ্যমে বাংলাদেশের মানব সম্পদের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির অগ্রাধিকারের ওপর আলোকপাত করেছেন বলে জানা যায়। তিনি বহুমুখী ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ জোরদার করার পাশাপাশি বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া থেকে বৃত্তির সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছেন।

তিনি এমন সুসংগঠিত বৃত্তি ব্যবস্থার গুরুত্বের ওপর জোর দিয়েছেন, যা শুধু প্রাতিষ্ঠানিক উৎকর্ষকেই সমর্থন করে না, বরং মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশী শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা এবং সামাজিক একীকরণও নিশ্চিত করে।

উপদেষ্টা মাহ্‌দী আমিন পুনরায় নির্বাচন প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্বের উপর গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে আন্তঃ বিশ্ববিদ্যালয় অংশীদারিত্ব জোরদার করা, একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ করা এবং মালয়েশীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তায় যৌথ শিক্ষা প্রকল্প গড়ে তোলার গুরুত্বের ওপর বেশি জোর দিয়েছেন বলে জানা যায়।

মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদির এই প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছেন এবং বিদ্যমান ও ভবিষ্যৎ উচ্চশিক্ষা কর্মসূচির অধীনে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি বরাদ্দ সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করার বিষয়ে মালয়েশিয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।

মালয়েশিয়ায় বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক—১১,০০০-এরও বেশি—বাংলাদেশী শিক্ষার্থী রয়েছে, যাদের অনেকেই বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। উভয় পক্ষই একাডেমিক বিনিময় ও আর্থ-সামাজিক সংযোগে এই শিক্ষার্থীদের ইতিবাচক অবদান এবং বাংলাদেশে ফিরে গিয়ে তারা যে ভূমিকা রাখে করে, তা স্বীকার করেছে।

উভয় পক্ষ পারস্পরিকভাবে স্বীকৃত যোগ্যতা, যৌথ ডিগ্রি প্রোগ্রাম, দূরশিক্ষণ এবং সহজ শিক্ষা পদ্ধতির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। তারা উভয় দেশের শ্রম বাজারের চাহিদা এবং অগ্রাধিকারপ্রাপ্ত খাতের সঙ্গে একাডেমিক প্রোগ্রামগুলোকে সামঞ্জস্যপূর্ণ করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছে।

আলোচনায় স্নাতকদের গতিশীলতা এবং দক্ষতা উন্নয়নও অন্তর্ভুক্ত ছিল। উপদেষ্টা মাহ্‌দী আমিন মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী ও স্নাতকদের জন্য পেশাগত অভিজ্ঞতা ও উন্নয়নের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। মন্ত্রী জাম্ব্রি প্রস্তাবটি স্বীকার করেন এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক শিক্ষা নীতির সাথে সঙ্গতি রেখে সহায়ক কাঠামো খুঁজে বের করার আগ্রহ প্রকাশ করেন।

কাঠামোগত বৃত্তি কাঠামোকে আরও শক্তিশালী করা, শিক্ষার্থী সহায়তা ব্যবস্থা উন্নত করা এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী শিক্ষাগত, সামাজিক ও জনগণের মধ্যকার সম্পর্ক গভীর করার বিষয়ে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলোচনাটি সমাপ্ত হয়, যা একটি টেকসই অর্থনৈতিক ও জ্ঞানভিত্তিক অংশীদারিত্বে অবদান রাখবে।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হলেন কুমিল্লার চপল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

৩ মে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: আমিনুল হক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদের যৌথ স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক পদে কিশোরগন্জের মোঃ শরীফুল আলম ও সদস্য সচিব পদে বগুড়া জেলার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল রয়েছেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে ২০ জন রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন কুমিল্লার সন্তান কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল।

আমরাই বাংলাদেশ চিত্র প্রদর্শনী

আমরাই বাংলাদেশ চিত্র প্রদর্শনী ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আমরাই বাংলাদেশ চিত্র প্রদর্শনী ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শাহ ইমরান:

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জাইতুন হোটেল সংলগ্ন তিনদিন ব্যাপী আমরাই বাংলাদেশ চিত্র প্রদর্শনীর ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর যুগ্ন পরিচালক কাজী সোনিয়া রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক এবং কলামিস্ট মাসুক আলতাফ চৌধুরী, জায়তুন এর পরিচালক এ কে এম লুৎফুর রহমান রিপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কালচারার অফিসার বীর মুক্তিযোদ্ধা বশির উল আনোয়ার , সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশন অংকনশালার শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ শিল্পি মোহাম্মদ শাহীন ।

শিল্পি মোহাম্মদ শাহীন বলেন বিভিন্ন স্কুলের মোট ১৭০ জন ক্ষুদে প্রতিযোগীর ২০০ টি ছবি প্রদর্শন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয় ।

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম: টিআইবি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম: টিআইবি

ডেস্ক রিপোর্ট:

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্কোর হিসাবে বিগত ১৩ বছরের মধ্যে এটি বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৩। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৫১তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ উপলক্ষ্যে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম।

ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের এ বছরের নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করে যে, বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও, বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংঘটনে সহায়তা ও অংশগ্রহণ করেছে। এর প্রভাবে যথেচ্ছ লুটপাট, দুর্নীতিবাজদের রাষ্ট্রীয়ভাবে তোষণ, আইনের সঠিক প্রয়োগ না করা এবং সার্বিক কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। অথচ দুর্নীতিবিরোধী বাগাড়ম্বর ব্যতীত এ নিয়ে পতিত আওয়ামী সরকারের কোনো বিকার বা চিন্তা দেখা যায়নি। এমনকি দুর্নীতি দমনে দায়িত্বপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও তাদের প্রকৃত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।

টিআইর সিপিআই সূচকের বিশ্লেষণ বলছে, ২০২৪ সালে স্কোর বিবেচনায় বাংলাদেশের নিম্নমুখী যাত্রা সুস্পষ্ট। ২০১২ থেকে সূচকে ব্যবহৃত ১০০ স্কেলে বাংলাদেশের স্কোর ২০২২ সাল পর্যন্ত “২৫ থেকে ২৮” এর মধ্যে আবর্তিত ছিল। ২০২৩ সালে এক পয়েন্ট অবনমন হয়ে ২৪ এবং ২০২৪ সালে আরও এক পয়েন্ট অবনমন হয়ে ২৩ হয়েছে। ২০১২ থেকে ২০২৪ মেয়াদে সিপিআই স্কোরের প্রবণতা বিশ্লেষণ অনুযায়ী টানা চার বছরসহ মোট ছয়বার বাংলাদেশের স্কোর ছিল ২৬, তিনবার ২৫ এবং একবার করে ২৪, ২৭ ও ২৮। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল সর্বোচ্চ চারবার ১৩তম, তিনবার ১৪তম, দুইবার ১২তম এবং একবার করে ১৫, ১৬ ও ১৭তম।

গত বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০ম ছিল। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৪। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একইঅবস্থানে ছিল আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে। আর ২০২৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। বাংলাদেশের স্কোর ছিল ২৫।

টিআই এমন সময় সিপিআই সূচক প্রকাশ করেছে যখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে চলমান দুর্নীতি বিরোধী অভিযান চলমান রয়েছে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

শক্তিশালী পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। তাদের সর্বশেষ সূচক অনুযায়ী, বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মালিক সিঙ্গাপুর। অন্যদিকে, সূচকের সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে আফগানিস্তান।

সূচকে বাংলাদেশের অবস্থান আগের তুলনায় চার ধাপ উন্নতি হয়েছে। বর্তমানে শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৯৩তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম, এবং তার আগের বছর (২০২৩ সালে) বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।

হেনলির ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন।

২০২৫ সালের সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুটি দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে সাতটি দেশ: ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

যুক্তরাষ্ট্রের অবস্থান নবম। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা ১৮৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। সূচকে তাদের অবস্থান ৫২তম। মালদ্বীপের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরেই রয়েছে ভারত, যার অবস্থান ৮০তম। ভূটান ৮৩তম অবস্থানে রয়েছে, এবং ভূটানের পাসপোর্টধারীরা ৫১টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। মিয়ানমারের অবস্থান ৮৮তম, এবং তাদের পাসপোর্টধারীরা ৪৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। শ্রীলঙ্কা ৯১তম অবস্থানে রয়েছে, আর বাংলাদেশের ঠিক পরে ৯৪তম অবস্থানে রয়েছে নেপাল।

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কিনছে বাংলাদেশ

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কিনছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা। রোববার (১২ জানুয়ারি) বিপিসির পরিচালনা পর্ষদের ১০০০তম সভায় এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে।

বিপিসি সূত্র জানায়, আমদানির প্রক্রিয়ার মধ্যে রয়েছে গ্যাস অয়েল ৮ লাখ ৮০ হাজার টন, জেট এ-ওয়ান ১ লাখ ৯০ হাজার টন, মোগ্যাস ৭৫ হাজার টন, ফার্নেস অয়েল ২ লাখ ৫০ হাজার টন ও মেরিন ফুয়েল ৩০ হাজার টন।

এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন, যার মধ্যে ৪৬ লাখ টন ডিজেল। এর ৮০ শতাংশই সরাসরি আমদানি করা হয়, বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে সরবরাহ করা হয়।

 

 

বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয়

বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয় তৃতীয় প্রতিযোগিতায় কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ

 

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারে বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয় তৃতীয় প্রতিযোগিতায় কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ হয়েছেন ।

কুমিল্লা থেকে ৩৫ জনের একটি টিম কক্সবাজার গিয়েছে, যার মধ্যে প্রতিযোগী ছিল ২১ জন ।

তিনটি গোল্ড পদক, চারটি সিলভার পদক এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়ে কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ হয়েছে ।

সেন্সি মোঃ নূরে আলম বিচারকের দায়িত্ব পালন করেন ।

টিম ম্যানেজার ছিলেন কুমিল্লা বকশিয়া দরবার শরীফের সাবেক গদিসিন ইউনুস গাফফারী ।

ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নুরে আলম খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দখলদার ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ

দখলদার ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

দখলদার ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজ ও দখলদারমুক্ত একটি বাংলাদেশ গড়তে চায়। শনিবার (৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “অনেকে প্রশ্ন করেন, আপনারা চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন কিনা? এর প্রমাণ হলো— আমাদের কোনো নেতা-কর্মী চাঁদাবাজি বা দখলদারিতে জড়িত নয়। আমরা এটাই প্রমাণ করেছি।”

নারী অধিকার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, আমরা নারী-পুরুষের বৈষম্য তৈরি করতে চাই। অথচ আমরা নারীদের মায়ের মতো সম্মান করি। যারা ইচ্ছায় বোরকা পরবেন, তারা পরবেন। কিন্তু অন্য ধর্মের মানুষদের আমরা কীভাবে বোরকা পরতে বাধ্য করব? ইসলাম এ ধরনের কোনো অধিকার আমাদের দেয়নি।”

তিনি আরও বলেন, “পোশাক নিয়ে কারও ওপর জোর খাটানো যাবে না। নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে বিভিন্ন পেশায় দায়িত্ব পালন করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং কেউ বৈষম্যের শিকার হবে না।”

সরকারকে ইঙ্গিত করে ডা. শফিক বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা লুটপাট, জুলুম ও গণহত্যার মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিওনের অ্যাকাউন্টেও কà§