Tag Archives: বিচার

আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর

আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় বাংলার মানুষ: জামায়াত আমির

আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় বাংলার মানুষ: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ দেখতে চায়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা জাতি কখনো ভুলবে না। ফ্যাসিস্ট নেত্রী লগি-বইঠা নিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগ আমলে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ দেখতে চায়।”

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের জন্য আমাদের সবাইকে একটি নতুন যুদ্ধে অংশ নিতে হবে। কোনো চাপাতিওয়ালা, চাঁদাবাজ বা টেন্ডারবাজদের শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানকে সঠিকভাবে গড়ে তোলা না গেলে জাতি বারবার পথ হারাবে।”

১৫ বছর পর উন্মুক্ত ময়দানে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সারা দেশ থেকে আসা সদস্যরা সকালেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন।

এই সম্মেলনে ২০২৫-২৬ মেয়াদের জন্য ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন এবং সাধারণ সম্পাদক মনোনীত করবেন সারা দেশ থেকে আসা সদস্যরা।

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার বাংলাদেশের আদালতে হবে- এ.টি.এম মাসুম

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার বাংলাদেশের আদালতে হবে- এ.টি.এম মাসুম

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ.টি.এম মাসুম বলেছেন, যারা অন্যায় করেছে, জুলুম করেছে,শেখ হাসিনাসহ সকল খুনীদের বিচার বাংলাদেশের আদালতে হবে।আমরা আইন নিজের হাতে তুলে নিব না।যারা অন্যায় জুলুম করেছে তাদের আইনের কাছে সোর্পদ করে বিচারের আওতায় আনতে হবে।

অন্যায়ভাবে যারা আমাদের মাঝে ফাটলধরাতে আসবে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। স্বৈরাচারের মদদে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করার চেষ্টা করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।

শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী পেশাজীবি বিভাগের উদ্যােগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

কুমিল্লা মহানগরী পেশাজীবি থানা সভাপতি এড এয়াকুব আলী চৌধুরীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,মহানগরী সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার

প্রধান অতিথি এ টি এম মাসুম আরো বলেন, একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মধ্যবত্তি সরকারকে সহযোগীতা করতে হবে।আমরা তাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে সহযোগীতা করে যাবো। তার যাতে দ্রুত সময়ের মধ্য বাংলাদেশে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারে। কেয়ারটেকার সরকারের অধিনে একটি অংশগ্রহন মূলক নির্বাচন দিয়ে। জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নিতে পারে তাদেরকে সেই সহযোগীতা করবো।আর এই জন্য ছাত্র জনতার বিজয়কে অটুক রাখতে হবে।

সামনে দুর্গাপূজা আসছে এই পূজা উপলক্ষে বাংলাদেশে গোলযোগ ইস্যু সৃষ্টি করতে চাইবে আপনাদেরকে সচেতন, সতর্ক থাকতে হবে।হিন্দু সম্প্রদায় ভাইদের সাথে যোগাযোগ রাখতে হবে।কোথাও কোন সমস্যা মনে করলে সাথে সাথে প্রশাসনের ভাইদেরকে জানাবেন।প্রশাসনকে সহযোগীতা করবেন।তাদেরকে উৎসাহিত করবেন।ষড়যন্ত্রকারীরা যাতে কোন ধরনের ষড়যন্ত্র না করতে পারে সে দিকে সজাগ থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের জান মালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য।

তিনি জামায়াত কর্মীদের আহব্বান জানিয়ে বলেন, ব্যক্তিগতভাবে জামায়াত কর্মীদেরকে দৃঢ় ঈমানের অধিকারী হতে হবে।আল্লাহ দ্বীন কায়েমের জন্য হযরত ইব্রাহীম (আ:) মত ঈমানের উপর মজবুত থাকবে।কোন অবস্থাতে জুলুম নির্যাতনে পিচপা হবো না। বলিষ্ঠ ভাবে সামনের দিকে এগিয়ে যাবে। ইসলামের জ্ঞান
সমৃদ হতে হবে।কুরআন ও সুন্নাকে আঁকড়ে দরতে হবে।

সম্মেলনে আরো থানা সেক্রেটারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, এন ডি এফ এর সভাপতি ডা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জামায়াত নেতা আবদুর রহমান,মোশারফ হোসাইন, অধ্যাপক শাহআলম,কৃষিবিদ ড.মাসুদুল হক চৌধুরীসহ আরো অনেকে।

স্বাধীন কমিশন করে

‘স্বাধীন কমিশন করে সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতনের বিচার করতে হবে’

‘স্বাধীন কমিশন করে সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতনের বিচার করতে হবে’

স্টাফ রিপোর্টার:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সব ধর্মের ঐক্য ছাড়া জাতি এগোতে পারবে না। জগদ্দল পাথর এক স্বৈরশাসক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে যেমন টিকতে পারেনি, তেমনি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র টিকতে পারবে না।

ছাত্র-জনতা সবাই যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে আমাদের এ স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর ভবিষ্যতে আর কেউ আঘাত করতে পারবে না। জামায়াতে ইসলামীকে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয়। অথচ দেশে হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি রবিবার কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহীম, ভিপি জাহাঙ্গীর হোসেন, সনাতন ধর্মাবলম্বীদের মধ্য উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম সরকারি মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কনক চৌধুরী, জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, সদস্য নান্টু দেবনাথ, বৌদ্ধ সভাপতি শৈবাল শিংহ প্রমুখ।

মতবিনিময় সভায় ডাঃ তাহের আরো বলেন, চৌদ্দগ্রামে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাই নাই। আপনারা কাউকে চাঁদা দিবেন না। আপনাদের জায়গা কেউ দখল করলে আমাদেরকে জানাবেন। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

‘জামায়াতকে যেমন হিন্দুবিরোধী হিসেবে অপপ্রচার চালানো হয়েছে, তেমনি হিন্দুদের কপালেও আ’লীগের একটি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। আর তাই হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে, তেমনিভাবে জামায়াতকেও হিন্দু মানেই আ’লীগ এই ‘তকমা’ দূরীকরণে কাজ করতে হবে।’ ‘হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষায় জামায়াতের পক্ষ থেকে আমরা দু’টি দাবি নিয়ে দাঁড়িয়েছি।

প্রথমত, রাষ্ট্রীয়ভাবে হিন্দু সম্প্রদায়কে সুরক্ষা দিতে হবে। দ্বিতীয়ত, স্বাধীন কমিশন করে হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের ওপর হামলা-নির্যাতনের বিচার করতে হবে’। রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনাদের জামায়াতকে প্রয়োজন বলে মনে হয়, তবে যেকোনও সময়েই আমাদেরকে ফোন করবেন। আমরা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। মতবিনিময় সভায় দূর্গাপূজায় বিশেষ সহযোগীতা করার আশ্বাস দেন চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের নেতাদের।

কুমিল্লায় পরকীয়াতে বাঁধা দেওয়ায় স্বামীকে হত্যা, ৩ জনের ফাঁসির আদেশ

 

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লায় পরকীয়া প্রেমের জের ধরে পরিবহন নেতা রেজাউল করিম রাজা মিয়াকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। এই সময় তিনজনকে ১০ হাজার করে অর্থদণ্ড প্রদান করে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের শান্তি রঞ্জন শীলের ছেলে তাপস চন্দ্র শীল (২৫), একই উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের আউয়াল কমিশনারের বাড়ীর মৃত রেজাউল করিম রাজা মিয়া স্ত্রী মোসাঃ আলো আক্তার (৩০) এবং চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের দক্ষিণ পাড়া জয়নাল মেম্বার বাড়ীর আঃ সামাদ প্রকাশ্যে সামাদ সরকার এর ছেলে মোঃ রাসেদ (২৮)।

মামলার এজাহারে জানা যায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরাতন চরচাষি ছায়েদ আলী মুন্সী বাড়ীর মৃত ছোয়াব আলী বেপারীর ছেলে মৃত মোঃ রেজাউল করিম রাজা মিয়া তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাহার শ্বশুর সাবেক কাউন্সিলর আঃ আউয়াল মিয়ার বাড়ির পাশে জমি ক্রয় করে বাড়ী নির্মাণ করে বসবাস করতেন।

এই সময় দাউদকান্দি বাসষ্ট্যান্ডে গজারিয়া পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ছিলেন।

রাজা মিয়ার চাচা আঃ রউফ দাউদকান্দি উপজেলাধীন দোনারচর গ্রামে বসবাসরত অবস্থায় ২০১৪ সালের ১২ জুন রাত সাড়ে ১০টায় আঃ রউফ মৃত্যুর সংবাদ পেয়ে মৃত রাজা মিয়াকে জানাতে মোবাইলে ফোন করে না পেয়ে তার বড় ভাই খাজা মিয়া ঐ রাতে দোনারচর চলে যান। এর পরদিন ১৩ জুন খাজা মিয়ার ছেলে সোহাগ ফোন করে জানায় আঃ আউয়ালের বাড়ির পাশে উঠানে রাজা মিয়াকে মেরে ফেলে রেখেছে । খবর পেয়ে খাজা মিয়া ঘটনাস্থলে গিয়ে রাজা মিয়ার লাশ দেখতে পান।

২০১৪ সালের ১৪ জুন ভিকটিমের বড় ভাই খাজা মিয়া বাদী পরকীয়া প্রেমের জের ধরে রাজা মিয়াকে হত্যার অভিযোগ এনে অজ্ঞাতনামা আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা রুজু করেন। পরে পুলিশ সন্ধেহজনভাবে মৃত রাজা মিয়ার স্ত্রী আলো আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে অপর দুই আসামী তাপস চন্দ্র শীল ও রাসেদ এর নাম বললে পুলিশ অপর দুই আসামিকে গ্রেফতার করে।

আসামি গণ আদালতে ১৬৪ ধারার বিধানমতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করলে দাউদকান্দি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রঞ্জন কুমার ঘোষ মামলার ঘটনার তদন্ত শেষে ২০১৪ সালের ৩ নভেম্বর আদালতে আসামীগণের বিরুদ্ধে চার্জশীট দাখিল করলে আদালত ২০১৫ সালের ২৭ মে আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করে।

রাষ্ট্রপক্ষ ২১জন সাক্ষীর মধ্যে ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে পলাতক আসামী তাপস চন্দ্র শীল, পলাতক আসামি মোসাঃ আলো আক্তার এবং আসামি মোঃ রাসেদকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আদালত। রায় ঘোষনাকালে আসামি রাসেদ ডকে উপস্থিত ছিলেন এবং অপর আসামি মোসাঃ আলো আক্তার ও তাপস চন্দ্র শীল পলাতক রয়েছেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এড. মোঃ নজরুল ইসলাম এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. নোমান ও এড. মাসুদ সালাউদ্দিন।

এদিকে, রায়ে সন্তুষ্টি প্রকাশ করে এপিপি নজরুল বলেন- এর ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মামলার এজাহারকারী এবং রাষ্ট্রপক্ষ শীঘ্রই রায় কার্যকর করার জন্য জোর দাবী জানান।

অপরদিকে, আসামী পক্ষের বিজ্ঞ কৌশলী বিজ্ঞ এডভোকেট মোঃ মাসুদ সালাউদ্দিন বলেন, এ রায়ে আসামী পক্ষ ক্ষুদ্ধ। রায়ের কপি হাতে পেয়ে উচ্চ আদালতে আপীল করা হবে।