Tag Archives: বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ  একজন আটক

বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার  বুড়িচং উপজেলা  হতে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে  আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে  শনিবার (২০ মে)  বিশেষ অভিযানে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ  ২ জন মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়।

আটক হওয়া দু’জন হলেন কুমিল্লা সদরের বারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে মোঃ মাঈন উদ্দিন (২৪), অপরজন একই থানার ঘিলাতলী গ্রামের মোঃ আবুল কালাম এর ছেলে মেহেদী হাসান রাব্বি (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়েই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আসামীদ্বয়ের বিরুদ্ধে  বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ  একজন আটক

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার বুড়িচং  উপজেলায় মোঃ সিরাজুল হক (৫৯) নামে এক মাদক কারবারিকে ২০ কেজি গাজা সহ আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

শনিবার সদর ইউপি এলাকার উত্তর পাড়া কাপ্তানী পুকুরপাড় রাস্তার মাথায় বুড়িচং  ও বি পাড়ার রাস্তার পূর্ব পার্শ্ব হতে পুলিশ তাকে আটক করে।