Tag Archives: ভোটার

বাংলাদেশের পার্থ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে নির্বাচিত

বাংলাদেশের পার্থ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে নির্বাচিত

বিনোদন ডেস্কঃ

বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার ইতিহাসে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সনজয়। ৩১ জুলাই (বৃহস্পতিবার) গোল্ডেন গ্লোবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নতুন ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জন্য প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্রগুলো দেখবেন এবং অন্যান্য ভোটারের সঙ্গে মিলিত হয়ে চূড়ান্ত মনোনয়ন ও বিজয়ী নির্ধারণে ভোট দেবেন তিনি। আগামী ১১ জানুয়ারি ২০২৬ সালে অনুষ্ঠিত হবে এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।

প্রসঙ্গত, পার্থ সনজয় দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত। তিনি দেশের পক্ষে আটবার কান চলচ্চিত্র উৎসব ও বুসান চলচ্চিত্র উৎসব কভার করেছেন। দেশ ও বিদেশে বিনোদন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংবাদ সংগ্রহের পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পেয়েছেন ‘বজলুর রহমান স্মৃতি পুরস্কার’।

এছাড়াও, এবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের নতুন ভোটার হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক জনি হক, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির কনটেন্ট অফিসার আদর রহমান।

কেউ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলেই জেল: ইসি আহসান হাবিব

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ তাই এর সুরক্ষা করার দায়িত্ব আমাদের। আর ভোটার উপস্থিত করানোর দায়িত্ব প্রার্থীর। তবে কেউ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে তার তিন থেকে সাত বছর কারাদণ্ডের বিধান আছে। আর আমরা সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শনিবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি এ কথা বলেন।

রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে ইসি বলেন, আমরা (কমিশন) প্রথম থেকে ধাপে ধাপে তাদের ডেকেছি। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে চায়ের দাওয়াত দিয়েছি কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছি।

ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। এতে সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

বাদ পড়া ভোটারদের বিশেষ সুযোগ

বাদ পড়া ভোটারদের বিশেষ সুযোগ

ডেস্ক রিপোর্ট:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে বিশেষ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে। এই সময়ে কেউ ভোটার হতে আবেদন করলে তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে ভোটার এলাকা পরিবর্তনের জন্যও আবেদন করা যাবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসির এই সিদ্ধান্তের তথ্য জানান ইসির সচিব মো. জাহাংগীর আলম।

সচিব জানায়, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী- প্রতি বছর ২ মার্চ আগের বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের (২০২২) ভোটার তালিকা প্রকাশ হয়েছে চলতি বছরের ২ মার্চ।

জাহাংগীর জানান, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হয়েছিলেন, কিন্তু ভোটার হতে পারেননি বা বাদ পড়েছেন, তাদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। এই সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সেজন্যও আবেদন করতে পারবেন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।’