Tag Archives: মুরাদনগর

মুরাদনগরে বিএনপির পদযাত্রায় গাড়িবহরে হামলা: আহত ৬০

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসের নোয়াখালীতে পদযাত্রায় অংশ গ্রহন করাতে প্রায় ৬০টি গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ৬০ নেতাকর্মী আহত এবং ৩৫টি মাইক্রোবাস ও বাস গাড়ি ভাংচুড় করে লাকসামের সরকার দলিয় ক্যাডার বাহিনি। আহতরা কুমিল্লার বিভিন্ন হাসপাতালর চিকিৎসাধীন রয়েছেন।

অপর দিকে দেলোয়র হোসেন নামে এক কর্মী আহতের খবর পেয়ে ৬০ বছর বয়সী পিতা আবুল কাষেমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার (১৪ জুলাই) দুপুর ১টায় জেলার লাকসাম উত্তর ভাইপাস সড়কের উত্তর মোড়ে
এই হামলার ঘটনায় মুরাদনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোল্লা মজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বসিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্ছােসবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদশাসহ ৬০ জন নেতা কর্মী আহত হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে আহাত মুরাদনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাক মোল্লা মজিবুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং এই সরকারের পদতেক দাবী করছি।

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসের নোয়াখালীতে পদযাত্রায় অংশ গ্রহন করাতে প্রায় ৬০টি গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

 

মুরাদনগরে ১০ বছর ধরে সেতু আছে সংযোগ নেই, ভোগান্তিতে দুই গ্রামের মানুষ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে প্রায় ১০ বছর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসির ক্ষুদ্রসেচ উন্নয়ন কর্মসূচীর আওতায় একটি কেটেল ক্রসিং (সেতু) নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত সেতুতে সুফল পাচ্ছেন না শুশুন্ডা ও নয়াকান্দি গ্রামের মানুষ।

জানা যায়, উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের সঙ্গে শুশুন্ডা নয়াকান্দি গ্রামের সংযোগ করতে দুই গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালের উপরে সেতুটি নির্মাণ করে বিএডিসি কর্তৃপক্ষ। সেতুর দুই পাশে রয়েছে প্রচুর ফসলি জমি। ব্যক্তিগত স্বার্থে ও ক্ষমতার অপব্যবহার করে নির্মাণের পর থেকে সেতুর দুই পাশের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে বলে অভিযোগ উঠেছে নয়াকান্দি গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে।

শুশুন্ডা নয়াকান্দি গ্রামের কবির হাজী বলেন, দুই গ্রামের মানুষের চলাচল, জমি থেকে ফসল ও কৃষি যন্ত্রপাতি আনা নেয়ার জন্যই এই সেতুটি নির্মাণ করে দিয়েছিলো বিএডিসি। সেই সময় আমাদের গ্রামের কামাল সাবেক ইউপি চেয়ারম্যানের খুব কাছের লোক হওয়ায় সে তার জমির মাঝামাঝি সেতুটি নির্মাণ করান। তখন আমি সহ গ্রামের সবাই বাধা দিলেও কোন কাজ হয়নি। নির্মাণের পর থেকে এখন পর্যন্ত আমরা নানা উপায়ে সেতুর দুই পাশে মাটি ফেলার চেষ্টা করেছি। কিন্তু কামাল তা হতে দিচ্ছে না, তার দাবি সেতুটি নাকি সরকার একক ভাবে তাকে ব্যবহার করতে দিয়েছে। ১০ বছর আগে সেতু পেয়েও আমাদের দুই গ্রামের মানুষের সেই সাঁকোতেই ভরসা করতে হচ্ছে। এ বিষয়ে বহুবার মেম্বার চেয়ারম্যানদের কাছে গেলেও কোন সমাধান পাইনি এখনো।

অভিযুক্ত কামাল উদ্দিন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সেতুটি নির্মাণ করার সময় বাজেট সংকট ছিলো। তাই ঠিকাদার দুই পাশের মাটি দেননি। আর কেউ যদি মাটি ফেলে এটার উপর দিয়ে চলাচল করেন, তাতে আমার কোন বাধা নেই।

এ বিষয়ে ঠিকাদার আলীর সাথে মুঠোফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মুরাদনগর উপজেলা বিএডিসি কর্মকর্তা মোঃ কাউছার আল মামুন বলেন, কেউ যদি নিজস্ব স্বার্থে সেতু ব্যবহার করতে না দেয় তাহলে অবশ্যই সেটি অপরাধ। সেতু জনসাধারণের সুবিধার জন্য নির্মাণ করা হয়। বিষয়টি আমার পুরোপুরি জানা নেই, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী বলেন, বিষয়টি আমার জানা নেই, ভুক্তভোগি কেউ একজন লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগরে ৫ কোটি টাকা মূল্যের ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে মুরাদনগর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারে পান্তি-পাহাড়পুর সড়কের পাশে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমুল হুদার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সারা দেশের সরকারী খাস জমি উদ্ধারের অংশ হিসাবে কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার পান্তি বাজারে পান্তি মৌজায় ২৮ শতক সরকারী জমির উপর অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমুল হুদা বলেন, সারা দেশের ন্যায় সরকারের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধারের অংশ হিসাবে জেলা প্রশাসনের নির্দেশনায় মুরাদনগর উপজেলার পান্তি বাজারে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমি উদ্ধার করা হয়। সরকারী খাস জমি উদ্ধারে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মুরাদনগরে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আবদুস সাত্তার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সাত্তার উপজেলার বাঙ্গরাবাজার থানার কাঁঠালিয়া কান্দা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, দুইদিন আগে কদমতলী গ্রামের করিমের একাধিক বিয়েকে কেন্দ্রকরে তার ছেলে ইউনুছের সঙ্গে একই গ্রামের নজরুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিয়ে পুনরায় উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইউনুছের লোকজন আবদুস সাত্তারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে করিমের এক নাতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মুরাদনগরে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধি ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহার নামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে চট্টগ্রামের বাকলিয়া থানার এছাকের ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী ইকবাল হোসেন (২৬) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, উপজেলার মোচাগড়া গ্রামে গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধি যুবককে পিটিয়ে হত্যা মামলার দুই নং এজাহার নামীয় আসামী ইকবাল হোসেন চট্টগ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রামের বাকলিয়া থানার এছাকের ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী ইকবালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, ঘটনার দুদিন পর নিহতের ভগ্নিপতি মো: ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বিভিন্নস্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, ঈদের পরদিন রবিবার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের দড়িপাড়া এলাকায় গাছথেকে আমপারাকে কেন্দ্রকরে আরিফ নামের এক কিশোর অরুনা বেগমকে মারধর করে। বোনকে মারধর করায় তার প্রতিবন্ধি ভাই সেলিম প্রতিবাদ করে। এসময় আরিফ ও ইকবালসহ ৫/৭ জনের একদল বখাটেরা সেলিমকে ব্যাপক মারধর করে আহত করে। ঘটনার পর সেলিম মিয়াকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুদিন পর আহত অরুনা বেগমের স্বামী মোঃ ফারুক বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মুরাদনগরে বেপরোয়া গতির ট্রাক চাপায় ২ জনের মৃ’ত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে বেপরোয়া গতির ট্রাক চাপায় দুই যুবক নিহত হয়েছে।

বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের সাতমোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনা উপজেলার মৈশাল গ্রামের রিয়াজুল (২২) ও চাদপুরের কচুয়ার মোশাররফ (২৩)।

জানা যায়, মুরাদনগরগামী একটি মোটরসাইকেল সাতমোড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপোরোয়া গতির একটি মাটিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী ২ জন নিহত হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

দায়িত্বে অবহেলার অভিযোগে বাঙ্গরা বাজার থানার এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তারা হলেন, বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান ও কনস্টেবল মামুন হোসেন।

ওসি জানান, কয়েকদিন আগে ভুক্তভোগী এক নারী ঘরে প্রবেশ করে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ নিয়ে থানায় আসেন। বিষয়টি কম্পিউটার অপারেটর মামুন জানানো হলে তিনি সঠিকভাবে অভিযোগ না লিখে চুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দেন। পরে ওই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের ওপর।

তার সঙ্গে এএসআই আতাউর রহমানও তদন্তে যান। তারা সঠিকভাবে তদন্ত না করে ভুক্তভোগী নারী ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করেন। এ অভিযোগ তুলে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী। বিচার না পেলে তিনি আত্মহত্যার হুঁশিয়ারি দেন। পরে তাদের অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন। সে অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুরাদনগরে ২৬ হাজার জাল নোটসহ যুবক আটক

 

মুরাদনগর সংবাদদাতাঃ

কুমিল্লার মুরাদনগরে ২৬ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (৩০) নামে এক যুবককে জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দারোরা বাজার থেকে তাকে আটক করে।

আটককৃত মেহেদী হাসান কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দারোরা বাজারে সালাউদ্দিন বেডিং নামে বিকাশ দোকানে কিছু টাকা বিকাশ করতে আসে মেহেদী হাসান। দোকানদারকে মেহেদীর টাকা জাল নোট সন্দেহ হলে স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে আটক করে এবং তার কাছ থেকে এক হাজার টাকার নোটের ২৬ হাজার টাকা উদ্ধার করে। পরে মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেহেদীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবন্ধী ভিক্ষুকের ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রতিবন্ধীর ছেলে হাবিব অভিযোগ নিয়ে সোমবার (১৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত সাইদুর রহমান উপজেলার ১২নম্বর রামচন্দ্রপুর উত্তর ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার ও তেমুরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

তেমুরিয়া গ্রামের প্রতিবন্ধী রহম আলীর ছেলে হাবিব বলেন, আমার বাবা শারীরিক প্রতিবন্ধী। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। সংসারে আমার মা, দুই ভাই ও এক বোন প্রতিবন্ধী বাবার উপর নির্ভরশীল। আমরা দিনে ২/১ বেলা খেয়ে কোন রকম বেঁচে আছি। সহায়তার জন্য চেয়ারম্যানের কাছে গেলে তিনি আমার বাবাকে প্রতিবন্ধী কার্ড করে দেন। সরকারের দেওয়া ভাতার টাকা জুলাই/১৯ থেকে জুন/২০ পর্যন্ত এক বছরের ৯ হাজার টাকা ভূয়া টিপসই দিয়ে তুলে নিয়েছে সাইদুর রহমান মেম্বার।

বাবা গত ২০ ফেব্রুয়ারি ভাতার বইটি আমার কাছে দিয়ে বলেন, ২৫ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের রামচন্দ্রপুর শাখা থেকে টাকা তোলার জন্য। ব্যাংকে গিয়ে জানতে পারি বিগত এক বছরের টাকা তোলা হয়েছে। পরে মেম্বারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সমাজ সেবা অফিসের লোক টাকা তুলে নিয়ে গেছে। যা হবার হয়ে গেছে। এখন তোমরা নিজেরাই টাকা তোলবা। সমাজ সেবা অফিসে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তারা কিছুই জানেন না বলে চলে যেতে বলেন। তাই এখন নিরূপায় টাকা পাওয়ার আশায় বড় স্যারের কাছে অভিযোগ দিয়েছি।

অভিযুক্ত ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, সমাজ সেবা অফিসের সাহেব আলী প্রতিবন্ধী ভাতার কার্ডটি আমার হাতে দেন। আমি প্রতিবন্ধী রহম আলীর ছেলে হাবিবের কাছে কার্ডটি বুঝিয়ে দেই।

তবে, গত এক বছরের টাকা আত্মসাতের অভিযোগ আপনার বিরুদ্ধে এমন প্রশ্নে মেম্বার সাইদুর রহমান মোবাইল ফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। জেনে এ বিষয়ে কথা বলব।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, অভিযোগের সত্যতা খতিয়ে ব্যবস্থা নিব।

কুমিল্লায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসা পরিচালক জেলহাজতে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে উম্মে-হানি মহিলা মাদরাসার পরিচালক মোঃ হাসানের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃত মোঃ হাসান মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। সে আরও একাধিক ছাত্রীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উম্মে-হানি মহিলা মাদরাসার এক ছাত্রীকে সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে মাদরাসার পরিচালক হাসান (৪৬) তার অফিস কক্ষে ডেকে আনে। এ সময় হাসান বিভিন্ন কথা বলার এক পর্যায়ে ওই ছাত্রীর সাথে যৌন উত্তেজনাকর অশালীন কথা বলেন। পরিচালকের কক্ষ থেকে বের হয়ে ওই ছাত্রী তার সহপাঠীদের ঘটনাটি জানায়। পরে তা ছাত্রীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে ছড়িয়ে পড়ে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অভিভাবকরা এসে মাদরাসা ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাদরাসা পরিচালক হাসান ও ঘটনার শিকার মাদরাসার ছাত্রী ও স্বাক্ষীগণকে থানায় নিয়ে আসে। শ্লীলতাহানির ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, ‘ওই মাদরাসায় পড়ুয়া অনেক ছাত্রীর অভিভাবকের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে নিয়মিত মামলা দায়ের করে মাদরাসা পরিচালক হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

সূত্র: ইত্তেফাক।