Tag Archives: মুরাদনগরে গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি আটক

মুরাদনগরে গাঁজাসহ ৩ নারী মাদক পাঁচারকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মৃত জুয়েল খাঁর স্ত্রী কাজলী বেগম (৩৫), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার আদমপুর গ্রামের মোঃ হৃদয় এর স্ত্রী তানিয়া আক্তার (২২) ও মুরাদনগর থানার নবীপুর গ্রামের মৃত ফজলু মিয়ার স্ত্রী নয়ন তারা (৪০)।

জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রামের দৌলতপুর-মাধবপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই ওমর ফারুক এর নেতৃতে একদল পুলিশ ওই সড়কে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও বিভিন্ন লোকদের তল্লাসী শুরু করে। এ সময় কাজলী বেগম, তানিয়া আক্তার ও নয়ন তারাকে আটক করে এবং তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি অভিযানে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ৩জন নারী মাদক কারবারিকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রহিমপুর ও সদর ইউনিয়নের নাগেরকান্দি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন, চাঁদপুর জেলার মতলব দক্ষিন থানার ডিংগা ভাংগা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী শামসুন নাহার (৫০), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার পশ্চিম সনমান্দি গ্রামের আবুল হোসেনের মেয়ে রুবি আক্তার (৪৭) ও নারায়নগঞ্জ বন্দর থানার সিটি কেের্পারেশন এলাকার দৌলত হোসেন নওশাদ এর স্ত্রী মাকছুদা নওশাদ (৪০)

জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই হামিদুল ইসলাম ও ওমর ফারুকের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স সহ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রহিমপুর গ্রামে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে শামসুন নাহার (৫০) ও রুবি আক্তার (৪৭) কে ৮(আট) কেজি গাঁজা ও সদর ইউনিয়নের নাগেরকান্দি গ্রামের মুরাদনগর-হোমনা সড়কের উপর থেকে মাকছুদা নওশাদ (৪০) কে ৬(ছয়) কেজি গাঁজা সহ গ্রেফতার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।