Tag Archives: মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত আটক

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই হত্যা মামলার আসামি এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ভোরে উপজেলার বোড়ারচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরিফ (৩২) নামে ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ পাহাড়পুর গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মুরাদনগর-ইলয়টগঞ্জগামী সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর এলাকায় রাস্তার পাশে ঝোপের আড়ালে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খানের নির্দেশনায় পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় কুখ্যাত ডাকাত আরিফকে গ্রেপ্তার করা হলেও তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি শাবল এবং চারটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে পূর্বে তিনটি ডাকাতি মামলা রয়েছে, যার মধ্যে দুটি হত্যা মামলা এবং একটি অস্ত্র মামলা। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, চোর, ডাকাত, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সকল অপরাধীর বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে ১৮ মামলার আসামীসহ গ্রেফতার ৩

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাশের তিতাস থানার তালিকাভূক্ত অস্ত্র, ডাকাতি ও অপহরণসহ ১৮টি মামলার আসামী মেহেদী মামুন ওরফে ডাকাত মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা ৫টি মামলার আসামী রকিবুল ওরফে বুলেট ও সহযোগি রিপন হোসেনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের আব্দুল মতিন ভান্ডারীর ছেলে মেহেদী মামুন ওরফে ডাকাত মামুন (৩৫), একই গ্রামের জাকির হোসেনের ছেলে সহযোগি রিপন হোসেন (৩০) ও নারান্দিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রকিবুল ওরফে বুলেট (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রাস্তা অবরোধ করে ও উপজেলার জাহাপুর, ছালিয়াকান্দি ইউনিয়ন এলাকায় ডাকাতি করে আসছিল। মঙ্গলবার রাতে সুবিলারচর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে এসআই মোর্শেদ আলম, হামিদুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৩টি রামদা ও ৩টি ছোড়াসহ তাদেরকে গ্রেফতার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জেলা থেকে চি‎িহ্নত ডাকাত দলের সদস্যদের নিয়ে এ এলাকায় ডাকাতি করে আসছিল। অবশেষে তারা পুলিশের জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১

মাহবুব আলম আরিফঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার পান্নারপুল-ইলিয়টগঞ্জ সড়কের শুশুন্ডা এলাকা থেকে শনিবার রাত এগারোটায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ফারুক (২৫) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

আটককৃত ডাকাত সদস্য উপজেলার রায়তলা গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার রাতে মুরাদনগর থানার এসআই মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে রাত্রিকালীন টহল দেয়ার সময় শুশুন্ডা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে টের পেয়ে থানা থেকে এসআই বাদলের নেতৃত্বে আরো একদল পুলিশ নিয়ে ডাকাতদের ধরতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ফারুক (২৫) নামের এক ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হলেও ৫/৬জন ডাকাত সদস্য পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৩টি ছোট বড় ছুরি ও ২টি পাইপ উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ বলেন, ডাকাতির প্রস্তুতির ঘটনায় থানায় মামলা এবং আটককৃত ডাকাত সদস্যকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত আটক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর প্রতিনিধি ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ইলিয়েটগঞ্জ-মুরাদনগর সড়কের হক্কার ব্রিজের পাশে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার তিতাস উপজেলার রঘুনাতপুর গ্রামের নয়ানী চকের বাড়ীর হোসেন মিয়ার ছেলে মাঈন উদ্দিন(৩৮) ও মিজানুর রহমান মুন্সির ছেলে হযরত আলী(২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, একদল ডাকাত উপজেলার ছালিয়াকান্দি গ্রামের রমনী মোহন দত্তের পুকুর পাড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) নাহিদ আহাম্মেদ নেতৃতে এসআই কবির ও এসআই গোফরানসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ দেশীয় তৈরী একটি এলজি, দশ রাউন্ড কার্তুজ, একটি গাছ কাটার করাত উদ্ধার করে। এসময় মাঈন উদ্দিন ও হযরত আলীর নামে দুই ডাকাতকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরির্দশক (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মুরাদনগর ও তিতাস থানায় একাদিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাদির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।