,

দেবিদ্বারে পেট্রোলের আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
April 30, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে যৌতুকের দাবিতে সাদিয়া আক্তার নামের  এক গৃহবধুকে নির্যাতন’ করে পেট্রোল ঢেলে ‘পুড়িয়ে অগ্নিদগ্ধ করার ৮ দিন পর আইসিইউতে তাঁর মৃত্যু হয়েছে।

এর আগে দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামে স্ত্রী সাদিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে।

স্বামী আসাদ সরকার উপজেলার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে ।

অগ্নিদগ্ধ মোসাঃ সাদিয়া আক্তার ঢাকা শেখ হাসিনা হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মোঃ অপুল সরকারের মেয়ে।