,

বরুড়ায় করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
March 31, 2020
news-image

 

মাছুম কামাল:

কুমিল্লার বরুড়ায় রাজাপুর এইড কমিউনিটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার ১ নং আগানগর ইউনিয়নের রাজাপুর গ্রামে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ ও ভাইরাস মুক্ত জীবাণুমুক্ত স্প্রে করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওঃ আমিন উল্লাহ, উপদেষ্টা আবুল কালাম মেম্বার, যুগ্ম আহবায়ক গাজী ইমরান হোসাইন সুমন,ফয়সাল রহমান ভুইয়াসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

সংগঠনের সদস্যরা রাজাপুর গ্রামের সকল মসজিদ সহ সকল রাস্তা -ঘাট, দোকানের আঙ্গিনা, রাস্তায় চলার পথের গাড়ি, বাড়ির আশে পাশে স্প্রে করে দেন এবং এলাকার মানুষকে সচেতন করার চেষ্টা করেন।