,

ঢাবি বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সভাপতি নাঙ্গলকোটের জহিরুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2017
news-image

 

এইচ এম মহিউদ্দিনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সন্তান জহিরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

শুক্রবার রাত ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হল কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়, এতে দেখা যায় জহিরুল ইসলাম সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

রাজনীতির পাশাপাশি জহিরুল ইসলাম এলাকায় শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার লক্ষ্যে বিভিন্ন উৎসাহ মূলক কাজ করছেন। জহিরুল ইসলাম ২০১৭ ও ২০১৬ সালে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান মাহিনী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় সেখানে নিজ উদ্যোগে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেন। বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাধারণ কর্মীদের প্রিয়মুখ জহিরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে যুদ্ধাপরাধী শক্তিকে পরাজিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে স্ব-অবস্থান থেকে যথাসাধ্য অবদান রাখাই আমার পরবর্তী লক্ষ্য। আমি কৃতজ্ঞ আমার নেতা ফকীর রাসেল আহমেদের কাছে। আমি দেশ ও দেশের মানুষের জন্য আজীবন কাজ করে যেতে চাই।” সুখ-দুঃখের সঙ্গী হতে চাই অসহায় মানুষগুলোর।