Tag Archives: মেজর

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজা এবং ৪ হাজার ৪৯০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (১ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৩০ জুন বিকালে কুমিল্লার আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ আলাউদ্দীনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (১৯)।

এছাড়াও পৃথক আরেকটি অভিযানে ৩০ জুন সন্ধায় কুমিল্লার কুমার পুস্কুরনী এলাকা থেকে ৪ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। সে কুমিল্লার বরুড়া উপজেলার শরাফতি গ্রামের মৃত মোবারক হুসাইনের ছেলে মোঃ ইমাম উদ্দিন ওরফে শ্রাবণ (২৫)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট ও সেকেন্ড লেফটেন্যান্ট এর র‌্যাংক ব্যাজ পড়লেন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের ৮ কর্মকর্তা

 

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লার ময়নামতি রেজিমেন্টের আটজন অফিসারকে মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট ও সেকেন্ড লেফটেন্যান্ট এর র‌্যাংক ব্যাজ পড়ানো হয়েছে।

বুধবার কুমিল্লার পুরাতন বিমান বন্দরে এ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে বিএনসিসি ময়নামতি রেজিমেন্ট। পদোন্নতি/কমিশন প্রাপ্ত বিএনসিসি অফিসারদের র‌্যাংক পড়িয়ে দেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ, জি।

গত ১৮ নভেম্বর ২০১৮ তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ময়নামতি রেজিমেন্টের ০৮ (আট) জন বিএনসিসি অফিসার পদোন্নতি/কমিশন প্রাপ্ত হন।

পদোন্নতি প্রাপ্ত ব্যক্তিরা হলেন, মেজর মোঃ আবুল খায়ের, ক্যাপ্টেন ড. মোঃ আশ্রাফুল করিম, লেফটেন্যান্ট মোঃ আবুল কালাম আজাদ, লেফটেন্যান্ট মোঃ মনিরুল ইসলাম। এবং পিইউও মোহাম্মদ মনিরুল হক, পিইউও মোহাম্মদ জাকির হোসেন, পিইউও মোঃ শামিমুল ইসলাম, পিইউও মোহাম্মদ আলী সেকেন্ড লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্ত হন। অনুষ্ঠানে ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর সিব্বির আহম্মেদ, ব্যাটালিয়ন কমান্ডার মেজর মিতা সফিনাজ বিটিএফও সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য কুমিল্লার পুরাতন বিমান বন্দর এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লার ময়নামতি রেজিমেন্টের দশ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে।