Tag Archives: রিয়েলমি

১৬-১৭ হাজার টাকায় দেশের বাজারে হেলিও জি৯৬ গেমিং প্রসেসরের স্মার্টফোন আনছে রিয়েলমি

 

ডেস্ক রিপোর্ট:
১৬ থেকে ১৭ হাজার টাকার মধ্যে হেলিও জি৯৬ গেমিং প্রসেসর, ১২০ হার্টজ ঋঐউ+ ডিসপ্লে, ৩৩ ওয়াট ডার্ট চার্জারের স্মার্টফোন আনতে যাচ্ছে; ক্যানালিসের প্রতিবেদন অনুসারে দেশের নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই দামে এমন সব স্পেসিফিকেশনের স্মার্টফোন এর আগে বাজারে আনতে পারেনি কোন স্মার্টফোন ব্র্যান্ড। সম্প্রতি প্রকাশ করা ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন রিয়েলমির সেলস ম্যানেজার কাউসার আহমেদ মামুন।

তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বৈশ্বিক স্মার্টফোন বাজারে একের পর এক চমক সৃষ্টি করে চলেছে। বিশ্বের শীর্ষ ছয় স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে রিয়েলমি, সবাইকে ছাপিয়ে বৈশ্বিকভাবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। পাশাপাশি, রিয়েলমি প্রবৃদ্ধির দিক থেকে বিশ্বের ২০টি বাজারে ৫জি স্মার্টফোন শিপমেন্টের ক্ষেত্রে শীর্ষ পাঁচে স্থান দখল করেছে। এরই মাধ্যমে ৫জি স্মার্টফোন সবার হাতের নাগালে নিয়ে আসার ক্ষেত্রে বাজারের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে রিয়েলমি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বছর প্রতি ১৬৫ শতাংশ প্রবৃদ্ধির সাথে রিয়েলমি’র ফাইভজি শিপমেন্ট; সকল স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।

বৈশ্বিকভাবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

ডেস্ক রিপোর্ট:
বিশ্বের শীর্ষ ছয় স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে রিয়েলমি, সবাইকে ছাপিয়ে বৈশ্বিকভাবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। পাশাপাশি, রিয়েলমি প্রবৃদ্ধির দিক থেকে বিশ্বের ২০টি বাজারে ৫জি স্মার্টফোন শিপমেন্টের ক্ষেত্রে শীর্ষ পাঁচে স্থান দখল করেছে। এরই মাধ্যমে ৫জি স্মার্টফোন সবার হাতের নাগালে নিয়ে আসার ক্ষেত্রে বাজারের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে রিয়েলমি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বছর প্রতি ১৬৫ শতাংশ প্রবৃদ্ধির সাথে রিয়েলমি’র ফাইভজি শিপমেন্ট; সকল স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের মতো পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে সম্প্রসারণের কারণে ব্র্যান্ডটির দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে। বিশেষ করে, রিয়েলমি ৮ ফাইভজি ও জিটি সিরিজের জন্য এই প্রত্যেকটি দেশে রিয়েলমি এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড।

উল্লেখ্য, গত বছরের চতুর্থ প্রান্তিকে ৫০ লাখ বা তার বেশি ইউনিট ফাইভজি শিপমেন্ট করা ব্র্যান্ডগুলোকে প্রধান ফাইভজি ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা হয়।

রিয়েলমির ফাইভজি ডিভাইসগুলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং এশিয়া প্যাসিফিকের মতো অঞ্চলগুলোতেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। এসব অঞ্চলেই রয়েছে রিয়েলমি’র ২০টি বাজারের (এর মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, মরক্কো, মিয়ানমার এবং সিঙ্গাপুর) সবচেয়ে বড় অংশ, যেখানে রিয়েলমি’র স্মার্টফোন শিপমেন্ট শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে।

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি বলেন, “এটি ফাইভজি স্মার্টফোন সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে আমাদের নিরলস কাজ করার প্রতিফলন। একটি উদীয়মান টেক ব্র্যান্ড হিসেবে, রিয়েলমি সর্বদা বিশ্বব্যাপী তরুণ ব্যবহারকারীদের ৫জি’র মতো সর্বাধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা গ্রহণে উত্সাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সারা বিশ্বের ফ্যানদের কাছে আমরা আকর্ষণীয় এবং ভবিষ্যৎ উপযোগী ডিভাইস সরবরাহ অব্যাহত রাখবো।”

৫জি স্মার্টফোনগুলোকে জনপ্রিয় করার ব্যাপারে বিশেষ গুরুত্ব প্রদানে, রিয়েলমি তাদের নাম্বার সিরিজ ৫জি ডিভাইসগুলোর এএসপি ২০২০ এর প্রথম প্রান্তিকের ২৭০ মার্কিন ডলার থেকে চলতি বছরের প্রথম প্রান্তিকে ২০০ মার্কিন ডলারের (৯ ফাইভজি) নিচে নামিয়ে এনেছে এবং একই সাথে, ব্যবহারকারীদের চাহিদা মেটাতে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি সিরিজের অধীনে আরও উন্নত ফাইভজি স্মার্টফোন নিয়ে এসেছে।

১৯ মার্চ পর্যন্ত চলবে দারাজে রিয়েলমি স্মার্টফোনে আকর্ষণীয় অফার

 

ডেস্ক রিপোর্ট:
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, ব্যবহারকারী এবং ফ্যানদের জন্য দারুণ দারুণ সব চমক এবং অফার নিয়ে আসতেই থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রিয়েলমি স্মার্টফোন প্রেমীদের জন্য “মোবাইল মার্চিং অন” নামে একটি ক্যাম্পেইন চালু করেছে যার মাধ্যমে গ্রাহকেরা লাভজনক মূল্যে স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

১৩ থেকে ১৯ মার্চ  পর্যন্ত গ্রাহকদের জন্য থাকবে বিশেষ অফার। এই সময়ে গ্রাহকেরা দারাজ থেকে ৮ শতাংশ পর্যন্ত ছাড়ে রিয়েলমি স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া, ১৫ ও ১৬ মার্চ দারাজে চলবে একটি বিশেষ ফ্ল্যাশ সেল, যেখানে ব্যবহারকারীরা দারাজের ভাউচার ব্যবহার করে ১০ শতাংশ পর্যন্ত ছাড়ে রিয়েলমি স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

১৫ ও ১৬ তারিখের ফ্ল্যাশ সেল চলাকালীন গ্রাহকরা ১০,৪৫১ টাকায় রিয়েলমি সি২১ওয়াই (৩/৩২জিবি), ১২,৪৯৬ টাকায় রিয়েলমি সি২৫ওয়াই (৪/৬৪ জিবি), ১৪,৪২৫ টাকায় রিয়েলমি সি২৫এস (৪/১২৮জিবি) কিনতে পারবেন। এই অফার চলাকালীন তাদের জিটি সিরিজ এবং নম্বর সিরিজের ফোনগুলিও বিশেষ অফারে কেনা যাবে – রিয়েলমি জিটি নিও ২ ৩৬,১৯৮ টাকায়, রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮/১২৮ জিবি) ৩১,০১২ টাকায়, রিয়েলমি ৮ ৫জি (৮/১২৮ জিবি) ২০,৮৪৩ টাকায় এবং রিয়েলমি ৮ (৮/১২৮ জিবি) ২০,৬২০ টাকায় এবং সম্প্রতি লঞ্চ হওয়া ৯আই ১৫,৮৪১ টাকায় পাওয়া যাবে।

পাশাপাশি ক্রেতারা রিয়েলমি স্মার্টফোন কেনার জন্য ১২-মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন এবং নির্বাচিত ফোনগুলোর যেকোনো একটি কেনার পরে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন।

আগামী তিন বছরে তরুণ ব্যবহারকারীদের জন্য ১০ কোটি ৫জি ফোন অফার করার লক্ষ্যে ৫জি পণ্যগুলির একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি। সাশ্রয়ী মূল্যের ৫জি ফোনের পাশাপাশি, রিয়েলমি তরুণ গ্রাহকদের কাছে আরও এআইওটি পণ্য নিয়ে আসবে; কারণ রিয়েলমি উন্নত ‘১+৫+টি’ কৌশল নিয়ে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে।

বার্সেলোনায় উন্মোচিত হলো রিয়েলমি’র সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি ২ প্রো

 

ডেস্ক রিপোর্ট:
২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) উপলক্ষে বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এর দু’টি প্রিমিয়াম হাই-এন্ড স্মার্ট ডিভাইস জিটি ২ প্রো ও বিশ্বজুড়ে উৎপাদিত স্মার্টফোনের মধ্যে সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তি সম্পন্ন (১৫০ ওয়াট চার্জিং ক্ষমতা বিশিষ্ট) জিটি নিও ৩ লঞ্চ করেছে।

হাই-এন্ড বাজারে প্রবেশ ও উদ্ভাবনী প্রযুক্তি এবং রূপান্তরিত নকশার মাধ্যমে বিশ্বব্যাপী বিপুল সংখ্যক ব্যবহারকারীদের চমকে দিচ্ছে রিয়েলমি। এ প্রচেষ্টার ধারাবাহিকতায়, স্মার্টফোনপ্রেমীদের জন্য সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি ২ প্রো ও বিশ্বের গণ উৎপাদিত স্মার্টফোনের মধ্যে সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তি সম্পন্ন রিয়েলমি জিটি নিও ৩ ঘোষণা করলো রিয়েলমি।

জিটি ২ প্রো রিয়েলমি’র সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস, যেখানে কোয়ালকমের সর্বাধুনিক ও দ্রুতগতির প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১, বিশ্বের প্রথম ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে ও বিশ্বের প্রথম ১৫০ ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

‘গ্রেটার দ্যান ইউ সি’ প্রতিপাদ্যে উদ্বুদ্ধ হয়ে, রিয়েলমি জিটি ২ সিরিজে শুধুমাত্র দৃশ্যমান পরিবর্তন (দ্রুত গতির সিপিইউ পারফরমেন্স সহ উন্নত নকশা ও প্রিমিয়াম ডিসপ্লে) নিয়ে আসেনি, বরং অদৃশ্যমান পরিবর্তনও নিয়ে এসেছে (পণ্য বিকাশের পেছনে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার উদ্ভাবন)।

সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্ল্যাটফর্ম ভিত্তিক রিয়েলমি জিটি ২ প্রো’তে সেরা অ্যান্ড্রয়েড ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, যা সুপার রিয়েলিটি ডিসপ্লেকে সমর্থন করে এবং যার মাধ্যমে অবিশ্বাস্য ডিটেইলের বাস্তবিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করা যায়। এলটিপিও ২.০ প্রযুক্তিসহ বিশ্বের প্রথম ২কে রেজ্যুলেশনের অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে সমৃদ্ধ সুপার রিয়্যালিটি ডিসপ্লে-টি ৪.৫ মিলিয়নেরও বেশি পিক্সেল এবং প্রতি ইঞ্চিতে বড় আকারের ৫২৫ পিক্সেলসহ ৬.৭ ইঞ্চি ই৪ অ্যামোলেড ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই সুপার রিয়্যালিটি ডিসপ্লে সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেগুলোর মধ্যে অন্যতম, কারণ এই ডিসপ্লে ১৪০০ নিটসের আউটডোর ব্রাইটনেসে পৌঁছাতে পারে। এলটিপিও ২.০ প্রযুক্তিসহ সুপার রিয়্যালিটি ডিসপ্লে স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ রেট ১ থেকে ১২০ হার্টজে সমন্বয় করতে পারে এবং প্রায় ১.৭ ঘণ্টা বেশি ব্যাটারি লাইফ নিশ্চিত করতে সক্ষম। ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীতল করার মাধ্যমে রিয়েলমি জিটি ২ প্রো’র চিপের কার্যকারিতা সর্বাধিক করার জন্য, এই ফোনে রয়েছে বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল হিট ডিসিপেশন এরিয়া (৩৬৭৬১এমএম২)।

এ স্মার্টফোনটিতে এ খাতের প্রথমবারের মতো বায়ো-ভিত্তিক পলিমার ডিজাইন ব্যবহার করা হয়েছে। বিশ্বের সুপরিচিত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়া এর সাথে সহযোগিতায় জিটি ২ প্রো’র ডিজাইন পেপার আর্টের টেকসই ধারণার ওপর ভিত্তি করে নকশা করা হয়েছে। এ ফোনটিতে তিনটি ক্যামেরা সেট-আপ ব্যবহার করা হয়েছে, যেখানে বিশ্বের প্রথমবারের মতো ১৫০ ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ৪০এক্স মাইক্রো লেন্স ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে ডিটেইল ছবি তোলা যাবে। ৬৫ ওয়াটের সুপার ডার্ট চার্জ, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি, উন্নত অ্যানটেনা ম্যাট্রিক্স সিস্টেম ও ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার ও অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ এর মতো আকর্ষণীয় সব ফিচারের জন্য রিয়েলমি জিটি ২ প্রো ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসে পরিণত হয়েছে।

রিয়েলমি সত্যিকারভাবে জিটি ২ ও জিটি ২ প্রো দু’টি ডিভাইসে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে বিভিন্ন উপায়ের সন্ধান করেছে। জিটি ২ সিরিজ হলো বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে এর পুরো রিয়ার প্যানেলের জন্য বায়োপলিমার ব্যবহার করা হয়েছে, যা এর উৎপাদনের সময় কার্বন নিঃসরণ ৩৫.৫ শতাংশ হ্রাস করেছে। পুরোপুরি পেট্রোলিয়াম ভিত্তিক উপকরণ ব্যবহারের তুলনায়, প্রতি কিলোগ্রামের জন্য এ বায়োপলিমার ২ কেজি’র কম কার্বন নিঃসরণ করে।

গণউৎপাদন শুরু হওয়া রিয়েলমি জিটি নিও ৩ বিশ্বের প্রথম দ্রুতগতির ১৫০ ওয়াটের চার্জিং স্মার্টফোন, যা মাত্র ৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। রিয়েলমি এমডব্লিউসি ২০২২ এ বিশ্বের প্রথম ১০০-২০০ ওয়াট স্মার্ট ডিভাইস চার্জিং আর্কিটেকচার- আল্ট্রাডার্ট চার্জিং আর্কিটেকচার ঘোষণা করেছে। ইউডিসিএ অসাধারণ সুরক্ষা ও ব্যাটারির স্থায়ীত্ব প্রদান করবে এবং স্মার্টফোনগুলোকে নির্ভরযোগ্য আল্ট্রা ব্যাটারি প্রটেকশন দেবে। তিনটি প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ইউডিসিএ ১০০ থেকে ২০০ ওয়াটের মধ্যে চার্জিং পাওয়ারকে সমর্থন করবে। এর মধ্যে রয়েছে দ্রুত গতি, সুরক্ষা ও ব্যাটারির স্থায়ীত্ব। ইউডিসিএ’র অধীনে রিয়েলমি জিটি নিও ৩ হবে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির চার্জিং স্মার্টফোন, যেখানে ১৫০ ওয়াটের চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটির ইতোমধ্যে গণউৎপাদন শুরু হয়েছে। এছাড়া রিয়েলমি আরও দুটি নতুন এআইওটি ডিভাইস উন্মোচন করছে – ১১-জেনারেশনের ইন্টেল কোর আই ৫ প্রসেসরের রিয়েলমি বুক প্রাইম এবং রিয়েলমি বাডস এয়ার ৩ যাতে রয়েছে টিইউভি রেইনল্যান্ড সার্টিফাইড ৪২ ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন।
হাই-এন্ড ফোন বাজারে নিয়ে আসার পাশাপাশি, রিয়েলমি তরুণ ক্রেতাদের জন্য বিভিন্ন এআইওটি পণ্য নিয়ে আসবে কারণ, ‘১+৫+টি’ কৌশলের সাথে রিয়েলমি এআইওটি ২.০ বিকাশের ধাপে প্রবেশ করেছে।