Tag Archives: লাকসাম উপজেলার বিজড়া এলাকায় দোয়েল বাসের চাপাঁয় আলামিন (২৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত

লাকসামে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম উপজেলার বিজড়া এলাকায় দোয়েল বাসের চাপাঁয় আলামিন (২৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।

বুধবার (২২ আগষ্ট)রাত ৮ টার দিকে বিজড়া এলাকার একটি পেট্রোল পাম্পের সড়কের সামনে দোয়েল পরিবহন বাস একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপাঁ দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত আলামিন লক্ষীপুর জেলার রায়পুর এলাকার বাসিন্দা। আহতের পরিচয় পাওয়া যায়নি।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।