বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ইয়াবাসহ মাদক সম্রাট মোতালেব আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৩৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট মোতালেব হোসেনকে আটক করেছে পুলিশ।

সে উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মোতালেবের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার আটকের খবর এলাকায় স্বস্থি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে এলাকাবাসীর সহযোগিতায় থানার এসআই আরিফ হোসেন ২নং বদরপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট মোতালেব হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।