তিতাসের মজিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আক্তার বেপারি
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন মজিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মজিদপুর বাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন বিএনপি নেতা আক্তার বেপারী।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। ২০১৬ সালে ধানের শীষ প্রতীকে মজিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন।
দীর্ঘ ২২ বছর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে দূর্দিনে সংগঠিত করে রেখেছেন নেতা কর্মীদের। মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসাবে প্রায় ১০ বছর দায়িত্ব পালন কালে এলাকার শিক্ষার মান উন্নয়নে রেখেছেন অভাবনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা। গ্রামের শিশু, কিশোর ও যুবকদের খেলা ধুলায় সার্বিক পৃষ্ঠ পোষকতার মাধ্যমে যুব সমাজকে ভয়াল মাদকের হাত থেকে রক্ষা করে সুষ্ঠু জাতি গঠনে করে যাচ্ছেন অবিরাম প্রচেষ্টা । মানবিক আক্তার বেপারী মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এতিম খানারও সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এছাড়া উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন আকতার বেপারী।
নিজের ভেরিফাইড ফেজবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মজিদপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে উন্নয়ন ও কল্যাণে কাজ করার সুযোগ দানে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন বিএনপি নেতা আকতার বেপারী।