,

ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার সন্তান রাসেল

আজকের কুমিল্লা ডট কম :
March 26, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট কর্তৃক গত ২৩ মার্চ নেপালের কাঠমুন্ডু শহরের নেপাল ট্রু্রজিম বোর্ডে অনুষ্ঠিত নেক্সট জেনারেশন লিডার সামিটে বাংলাদেশের যুবকদের উন্নয়নে কাজ করার জন্য নেক্সট জেনারেশন ইন্টারন্যাশনাল লিডার এডওয়ার্ড পেলেন কুমিল্লা চৌদ্দগ্রাম এর কৃতি সন্তান, জাতীয় বিতর্ক সংগঠন – বাংলাদেশ ডিবেট এসোসিয়েশন এর চেয়ারম্যান এডভোকেট আল মামুন রাসেল।

নেপালের ভাইস প্রেসিডেন্ট সুরেন্দা বাসনাত হতে এই পুরষ্কার গ্রহণ করেন। উক্ত সম্মেলনে Nepal Bangladesh trade relations বিষয়ক সেমিনারে উক্ত বিষয়ে পেপার প্রেজেন্টেশন প্রদান করেন। উক্ত পেপার প্রেজেন্টেশনে  রাসেল বলেন- সাফটা চুক্তি বাস্তবায়ন, পিটিএ তে সাক্ষর করা ও দুই দেশের নেতাদের রাজনৈতিক সম্পর্কের উর্ধ্বে উঠে অর্থনৈতিক ডিপলোমেসি ঠিক করলে উভয় দেশের বাণিজ্য সর্বোচ্চ পর্যায় পৌছাবে এবং উভয় দেশ লাভবান হবে।

জনাব রাসেল ইতিপূর্বে মালয়েশিয়ায় আন্তর্জাতিক ভলেন্টিয়ার সংস্থা কর্তৃক সাউথ এশিয়ান ইয়ুথ আইকন এওয়ার্ড ও পেয়েছেন, তিনি একাধারে একজন সফল আইনজীবী, লেখক ও মোটিভেশনাল স্পিকার ও বটে।
এবং দক্ষিণ এশিয়া ভিত্তিক যুব সংগঠন সাউথ এশিয়ান ইয়ুথ এসোসিয়েশন(সায়া) এর সভাপতি ছিলেন। সায়ার সভাপতি থাকা অবস্থায় দক্ষিণ এশিয়া যুবকদের উন্নয়নে অনেক কাজ করেছেন।

উল্লেখ্য জনাব রাসেলের জনাব আবুল হাশেম একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং মা বর্তমান জনাবা ফিরোজা বেগম চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাচিত মহিলা কাউন্সিলর।

উক্ত অনুষ্ঠানে এডভোকেট আল মামুন রাসেলসহ বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব সোলাইমান সোখন, মাননীয় সংসদ ব্যারিস্টার শামীম হায়দার চৌধুরী, জিএলটিএস -এর সিওও- এডভোকেট মাহিন ও ডেপুটি ডিরেক্টর মাহির দাইয়ান,মিস বাংলাদেশ প্রিয়তা ইফতেখার, প্রথম আলোতে কর্মরত হাসনাত তুষারসহ আরও অনেকেই সামাজিক অঙ্গনে ও তরুণ নেতৃত্বে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা পদকপ্রাপ্ত হয়েছেন।