,

কুমিল্লায় আন্তর্জাতিক নাট্য প্রশিক্ষক ও অভিনেতা দানি কর্মকারের অভিনয় কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 10, 2018
news-image

 

আশিক পায়েলঃ
কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউটে  ভারতের নাগরিক আন্তর্জাতিক মঞ্চ অভিনেতা ও নির্দেশক দানি কর্মকারের ৩দিন ব্যাপি অভিনয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অধুনা থিয়েটার এর আয়োজনে এই কর্মশালায় অংশগ্রহণ করেন কুমিল্লা কলেজ থিয়েটার, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, থিয়েটার বিশ্ববিদ্যালয় কুমিল্লা, অধুনা থিয়েটার, কুমিল্লা নাট্যদল, যাত্রিক নাট্য গোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। শনিবার রাতে নাটক পরিবেশনার মাধ্যমে সমাপনী হয় এই কর্মশালার।