,

ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিল কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা

আজকের কুমিল্লা ডট কম :
September 25, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে কুমিল্লায় হার্ট কেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সাংবাদিকদের জন্য বিশেষ ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এই চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে সাংবাদিকদের জন্য অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে হৃদরোগের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ বা ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি বিনামূল্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। এতে চিকিৎসাসেবা প্রদানে আরও অংশ নেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সাংবাদিকদের হৃদরোগের ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাদিক হোসেন মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হার্টকেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, সদস্য ডাক্তার রেজাউল করিম, কোষাধক্ষ্য কমরেড আনোয়ার হোসেন, সাংবাদিক খায়রুল আহসান মানিক, ইনার হুইল ক্লাবের সভাপতি এডভোকেট তাসলিমা বেগম প্রমুখ।

ফ্রি হার্ট ক্যাম্পে ক্যাম্পে কুমিল্লা প্রেস ক্লাবের সদস্যরা বিনামূল্যে ইসিজি, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষাসহ হৃদরোগ সংক্রান্ত বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণ করেন।