কুমিল্লা-৫ আসনে নৌকার মাঝি হওয়ার দৌড়ে যারা
ইমতিয়াজ আহমেদ জিতু:
সম্প্রতি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনের সাংসদ হেভিওয়েট রাজনীতিবিদ সাবেক আইনমন্ত্রী, আ’লীগ প্রেসিডিয়াম সদস্য, সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি আবদুল মতিন খসরু এমপির বর্ণিল জীবনের অধ্যায় শেষ হয়েছে। তিনি চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুর পরেই শূন্য হওয়া এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক রাজনীতিবিদের নাম শোনা যাচ্ছে । এ আসনে দেশ বরণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত সাবেক সাংসদ মেজর এম. এ গনি,অধ্যাপক মফিজুল ইসলাম, সুলতান আহমদ, এডভোকেট আবদুল মতিন খসরু এবং অধ্যাপক মোঃ ইউনুস এর উত্তরসূরী কে হবেন? এ নিয়ে এখন আলোচনার ঝড়। মতিন খসরুর মৃত্যুর পরপরই আওয়ামী লীগের এত নেতা প্রচারণায় নামার বিষয়টি অনেকের চোখেই লাগছে। এ নিয়ে চলছে মুখরোচক আলোচনাও।
জানা যায়, আবদুল মতিন খসরু ২১ বছর বয়সে মুক্তিযুদ্ধা কমান্ডার হয়েছেন, ৩৫ বয়সে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আর ৪০ বছর বয়সে এমপি হয়েছেন। অধ্যাপক মো ইউনুস ২৯ বছর বয়সে এমপি হয়েছেন। অ্যাড. আব্দুল মতিন খসরু ১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ ইং মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচনে বিজয়ী হয়েছেন। কম বয়সেও মতিন খসরু এমপি হয়েছিলেন। তাই এসব হিসেবে তরুণ রাজনীতিবিদরাও অনুপ্রাণিত হতে পারেন।
শুণ্য আসনের এই উপ-নির্বাচনে নৌকার মাঝির মনোনয়নে আলোচনায় এসেছে কমপক্ষে ২০ জনের নাম। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, মতিন খসরুর স্ত্রী সেলিনা সোবহান খসরু, মতিন খসরুর ভাই কুমিল্লা বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবদুল মমিন ফেরদৌস, ঔষধ প্রশাসনের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান, বুড়িচà¦