শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে সরকার

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৩, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে সরকার। গত ২১ মে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৩ নং আইন) এর ধারা ৪-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করল। এটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৯ জানুয়ারি সরকার কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।