,

চৌদ্দগ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 29, 2017
news-image

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) ভোরে গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে পুকুরে দুই ভাই-বোনের মরদেহ ভেসে উঠে।

নিহতরা হলেন, উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের বড় বাড়ির মৃত. মাহবুল হক খসরুর মেয়ে নওরীন আক্তার(৯) ও পাশ্ববর্তী মনিরুল হক নবীর ছেলে মোজাম্মেল হক নবিন(৭)।

নিহতদের আত্মীয় মোঃ আজম প্রকাশ নসর জানান, বুধবার সন্ধ্যায় দুই শিশু নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে পাশ্ববর্তী পুকুরে নরিন ও নবিনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।