,

নগরীর কাঁটাবিলে যুবকের আত্মহত্যার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
January 12, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মা-বাবার সাথে অভিমান করে ঘরের তীরের সাথে ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছেন স্বপন (১৯) নামের এক যুবক।

শনিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত স্বপন কাটাবিল এলাকার রফিক মিয়ার ছেলে। নিহত স্বপন আরকু কোম্পানির শ্রমিক বলে জানা গেছে। সন্ধ্যায় গলায় ফাঁস দেওয়ার বাড়ির লোকজন তাকে কুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, বিয়ে করার বিষয় নিয়ে মা-বাবা রাজি না হওয়াতে গলায় ফাসঁ দিয়ে স্বপন আত্মহত্যা করেছে বলে জানা যায়।

এ বিষয়ে জানতে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিনের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।