,

নাঙ্গলকোট প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি মোল্লা, সম্পাদক সাইফুল ও সাংগঠনিক জনি

আজকের কুমিল্লা ডট কম :
September 23, 2024
news-image

নাঙ্গলকোট সংবাদদাতা:
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সোমবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায়  মজিবুর রহমান মোল্লাকে (দৈনিক ইত্তেফাক) সভাপতি, সাইফুল ইসলামকে (দৈনিক নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক এবং কামাল হোসেন জনিকে (আনন্দ টিভি ও দি এশিয়ান এইজ) সাংগঠনিক সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া (দৈনিক তৃতীয় মাত্রা), নিজাম উদ্দিন মজুমদার (দৈনিক দেশ জগত), মোঃ জয়নাল আবেদীন ( দৈনিক লাল সবুজের দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ (মোহনা টিভি) ও মোঃ শাহজহান (আপরাধ জগত), সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার (দৈনিক সমাজকন্ঠ), অর্থ সম্পাদক মোঃ রেজাউল করিম রাজু (দৈনিক মানবকন্ঠ), অফিস সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া আজিম (দৈনিক যুগান্তর, চৌদ্দগ্রাম দক্ষিণ), সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ দুলাল মিয়া (দেশ রুপান্তর), প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ মজুমদার (দৈনিক যায়যায়দিন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাস্টার অরবিন্দ দাস (দৈনিক এই বাংলা), ক্রীড়া সম্পাদক মো: তোফায়েল হোসেন মজুমদার ( দৈনিক আমার সংবাদ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বেলাল হোসেন (দৈনিক নেইবার)।

সম্মানিত সদস্য আবুল কাশেম গাফুরী (দৈনিক ইনকিলাব) অনারারী সদস্য, শাহজাহান ভূঁইয়া (দৈনিক নতুন সময়) অনারারী সদস্য দ্বীন মোহাম্মদ (লাকসাম বার্তা), জহিরুল ইসলাম রুবেল (দৈনিক প্রতিদিনের চিত্র), বশির আহমেদ (আজকের বসুন্ধরা), আবদুর রহিম বাবলু (দৈনিক সংবাদ), মাওলানা মোঃ ইউসুফ আলী (দৈনিক আলোকিত সকাল) ও রৌশন আরা (আজকের সুর্যোদয়)।