,

বিএনপির ঘরে ও দলে কোথাও গণতন্ত্র নেই: কুমিল্লায় ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
December 25, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই বিএনপির ঘরে, গণতন্ত্র নেই তাদের দলে, তারা গণতন্ত্র দেশে কিভাবে প্রতিষ্ঠিত করবে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লায় একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার আগে নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ঢাকার সিটি কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, ইভিএম সর্বজন স্বীকৃত আধুনিক প্রদ্ধতি,ইভিএমমে সুষ্ঠু নির্বাচন হয়, অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় যেখানে ইভিএম হয়েছে সেখানে বিএনপি জিতেছে, ইভিএম হলে কারোর অসুবিধা নেই।

ইভিএমে সুষ্ঠ ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের নিশ্চয়তা আছে। একটা শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে স্বাধীন ভূমিকা পালনে সরকাররের পক্ষ থেকে সর্বাতক সহযোগিতা দেওয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামসহ অন্যান্যরা ।