,

মাহিয়া মাহি জানালেন তার লাইফ স্টাইলের কথা

আজকের কুমিল্লা ডট কম :
February 18, 2016

বিনােদন ডেস্ক: অনেক দিনের ঝুট ঝামেলা কাটিয়ে বাংলা চলচ্চিত্র বর্তমানে কিছুটা স্থিতিশীল পথে এগুচ্ছে। তার পেছনে যেসব নায়িকার অবদান রয়েছে তার মধ্যে অন্যতম হালের মাহিয়া মাহি। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ২০১২ সালে ঢাকাই চলচ্চিত্রে পা রেখেছিলেন এই উচ্ছ্বল তরুণী। এরপর দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক দর্শক নন্দিত ছবি এবং একই সাথে পরিচালক-প্রযোজকদের মুখে ফুটিয়েছেন স্বস্তির হাসি।ssscNxH

চিত্রনায়িকা পূর্ণিমার পরে মাহি একমাত্র নায়িকা যার নামের জোরে অনেক ছবি ব্যবসায়িক সফলতা পেয়েছে। যার প্রমাণ বিগ বাজেটের অগ্নি ছবির দুটি কিস্তি। চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন বর্তমানে মাহি বাংলাদেশের শীর্ষস্থান দখল করা অভিনেত্রী। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই অগ্নিকন্যা।

ভীষণ ফ্যাশন সচেতন অভিনেত্রী মাহি। সময় ভেদে ভিন্ন পোশাকে নিজেকে মোড়ান। তবে সব সময়ই গুরুত্ব পায় আরামদায়ক পোশাক। বাসায় ঢিলেঢালা পোশাক পরেন। বাইরে পশ্চিমা ঢঙের পোশাক বেশি পরা হয় মাহির। মাহি বলেন, `কেনাকাটা কিংবা যেকোনো প্রয়োজনে বাসা থেকে বের হলে জিনস, টি-শার্ট বা শার্ট পরে বের হই। আমার কাছে এটি বেশ আরামদায়ক মনে হয়।` দেশের বাইরে ঘুরতে বা শুটিংয়ে গেলে ভ্রমণের সময় হাফপ্যান্ট, টি-শার্টের মতো পশ্চিমা পোশাকই পরেন বড় পর্দার এই তারকা। দেশীয় কোনো অনুষ্ঠানে শাড়ি বেছে নেন তিনি। শাড়ির সঙ্গে মিলিয়ে কপালে লাল টিপ পরেন। মাহি বলেন, `ছোটবেলা থেকেই লাল টিপ আমার পছন্দ। তবে নিজের মুখের সাথে মানিয়ে সবসময় ছোট টিপ ব্যবহার করে থাকি।`

দেশি অনুষ্ঠানে পরেন দেশি শাড়ি এবং পায়ের জন্য স্লিপারে বেশি আরাম পান মাহি। তবে জিনসের সঙ্গে নাইকি ও অ্যাডিডাস ব্র্যান্ডের কেডস পছন্দ। গয়নার প্রতি কোনোই দুর্বলতা নেই তার। হাতে একটি প্লাটিনামের চুড়ি পরেন। আর হাতের আঙুলে সব সময়ই থাকে রুবি পাথরের আংটি।

সুগন্ধির প্রতি অনেকটাই দুর্বলতা আছে মাহির। বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের সুগন্ধি যেমন পছন্দ, তেমনি আতরও তার বিশেষ পছন্দ। মাহি বলেন, `আতরের ঘ্à