,

লালমাইয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে প্রাণ গেল কিশোর সিয়ামের

আজকের কুমিল্লা ডট কম :
July 14, 2023
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাইতে  রেলওয়ে সেতুর নিকট টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোর সিয়াম মোল্লার (১৭) মৃত্যু হয়েছে।

নিহত সিয়াম লালমাইয়ের  ভুলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া গ্রামের প্রবাসী সোহরাব মোল্লার  ছেলে ।

শুক্রবার (১৪ জুলাই) দুপুর আনুমানিক দেড়টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। সিয়াম মোল্লার সাথে আরো দুইজন ছিলেন তারা সুস্থ আছে বলে জানা যায় ।

বাগমারা রেলগেট সংলগ্ন একশ গজ উত্তরে খালের ব্রিজের উপরে দূর্ঘটনা পূর্বে তারা ৩ বন্ধু মিলে ছবি ও টিকটিকের জন্য ভিডিও করতেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মোঃ সিয়াম মোল্লা হলুদিয়া রহমত আলী মিয়াজী জুনিয়র স্কুল হতে ২০২৩ সালে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছে।

ট্রেন দূর্ঘটনায় নিহত সিয়ামের লাশ লাকসাম রেলওয়ে থানা ও লালমাই থানা পুলিশ উদ্ধার করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।