,

অধ্যক্ষহীন কুমিল্লার আট কলেজ

আজকের কুমিল্লা ডট কম :
December 18, 2019
news-image

 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর বৃহত্তর কুমিল্লার এই তিন জেলার আট কলেজে নেই কোনো অধ্যক্ষ। দীর্ঘদিন ধরে কলেজগুলো ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ চলতি দায়িত্ব পালন ছাড়া কোনো নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। এতে কলেজগুলোতে নানা সংকট চলছে।

এতে সামগ্রিকভাবে শিক্ষার সার্বিক পরিবেশের পাশাপাশি ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজও। কোনো কোনো কলেজে আবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে রয়েছে গ্রুপিং আর লবিং।

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা দফতর কুমিল্লা অঞ্চলের সূত্রানুযায়ী, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে কুমিল্লা­ার মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজটির অধ্যক্ষের পদ শূন্য। ওই পদে উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজে ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি থেকে অধ্যক্ষের পদ শূন্য। ওই পদে উপাধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার দায়িত্ব পালন করছেন। চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর থেকে অধ্যক্ষের পদ শূন্য। উপাধ্যক্ষ মো. আবদুল মান্নান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছেন।

 

 

 

২০১৮ সালের ২৪ জানুয়ারি চাঁদপুরের মতলব সরকারি কলেজের অধ্যক্ষের পদ শূন্য হয়। এরপর প্রথমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অবসরে যাওয়ার পর থেকে কৃষিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আল আজাদ দায়িত্ব পালন করছেন।

 

কুমিল্লার সদর দক্ষিণের লালমাই সরকারি কলেজ, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ, চান্দিনার দোল­াই নোয়াবপুর সরকারি কলেজ, মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ফিরোজ মিয়া সরকারি কলেজ, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ, কসবা আদর্শ সরকারি কলেজ এবং চাঁদপুরের মতলব সরকারি কলেজে কোনো অধ্যক্ষ নেই। অন্যদিকে উপাধ্যক্ষ নেই লালমাই সরকারি কà