একজন সাবেক ক্যাডেটের মিশ্র চিন্তা
ইকরাম কবীর:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফলের দিক থেকে এখনও ক্যাডেট কলেজগুলো প্রথম সারিতে থাকে। সত্তরের দশকে ক্যাডেট কলেজগুলোই ছিল সবচেয়ে এগিয়ে। তখন এমন কোনো মাতা-পিতা ছিলেন না, যারা সন্তানদের ক্যাডেট কলেজে ভর্তি করানোর কথা ভাবেননি। এখন অবশ্য আমাদের জাতীয় ও সামাজিক বাস্তবতায় পরিবর্তন এসেছে। এখন অনেকেই ছেলেমেয়েদের এসব প্রতিষ্ঠানে পড়াতে চান না।
অনেক দশক ধরেই এই কলেজগুলো সরকারি ও বেসরকারি পর্যায়ে দক্ষ পেশাজীবী, মেধাবী শিক্ষাবিদ, চৌকস সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং সার্থক ব্যবসায়ী তৈরি করেছে। যদিও আমাদের হাতে কোনো সমীক্ষা নেই, তবুও ধারণা করা যায়, প্রাক্তন ক্যাডেটরা অন্যদের চেয়ে জাগতিক দৌড়ে অনেকটা বেশি সার্থক।
হাঁ, দৌড়ই। ক্যাডেটদের শেখানো হয়, কেমন করে যে কোনো দৌড়ে জিততে হয়। সব সময়ই প্রতিযোগিতায় প্রথম হতে হবে এমন এক মানস তাদের মধ্যে রোপণ করা হয়। ক্যাডেট কলেজগুলো প্রতিষ্ঠা হয়েছিল সামরিক বাহিনীতে সাহসী, মেধাবী ও কৌশলী ছেলেমেয়েদের জোগান দেওয়ার জন্য। কিন্তু বেশিরভাগ ক্যাডেটই সামরিক বাহিনীতে যোগ দেন না। বড় অংশটি চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও ব্যবসায়ী হন। সে কারণে যে দেশের ক্ষতি হয়েছে তাও নয়। হাজার হাজার দক্ষ পেশাজীবী তৈরি হয়েছে।
ক্যাডেটরা সাধারণত তাদের কলেজের স্মৃতি আঁকড়ে সারাজীবন কাটিয়ে দেন। নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ থাকেন। কারণ তাদের প্রতিষ্ঠান তাদের আত্মনির্ভরশীল হতে শিখিয়ে দেয়। তবে ক্যাডেট কলেজ নিয়ে আমার কিছু মিশ্র চিন্তা আছে। বলি তাহলে।
বারো বছরের এক বালক বা বালিকা, মাতা-পিতাকে ছেড়ে প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ করতে দূরে চলে যাচ্ছে। তাদের জীবন খুব যে সহজ হবে, তা আশা করা যায় না। তাদের প্রতিষ্ঠানের কাজই হচ্ছে এই ছোট্ট বাচ্চাদের শারীরিক ও মানসিকভাবে এতই শক্তিশালী করা, যেন তারা চলার পথে সব ঘাত-প্রতিঘাত উতরে যেতে পারে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে