,

কুমিল্লায় কলাগাছের ঝোঁপ থেকে দিনমজুরের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
February 26, 2020
news-image

ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার তিতাস উপজেলায় কলাগাছপর ঝোঁপ থেকে মো.আলাউদ্দিন (৩৫) নামের এক দিনমুজুর যুবকের লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর-চাঁন্দনাগেরচর সড়কের উত্তর পাশে জসিম উদ্দিন ভূঁইয়ার বাড়ির পূর্বপাশে কলা গাছের ঝোঁপ ভিতর উপুর হয়ে থাকা অবস্থায় যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করেছে।

তবে এসময় নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায় নিহত যুবক উপজেলার শিবপুর গ্রামের মো.ইউসুফ আলী সরকারের ছেলে দিনমুজুর মো.আলাউদ্দিন (৩৫)। সে ৩ সন্তানের জনক। এক ছেলে ও দুই মেয়ে রয়েছে ছেলে রমজান (১৩) বড় মেয়ে আফরিন (৮) ও ছোট মেয়ে তাসফিয়া (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক নিয়মিত গাঁজা সেবন করতো। নিহতের স্ত্রী রত্না বেগম(৩২) সাংবাদিকদের বলেন, আমার স্বামী দিনমজুরের কাজ করতো।  রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ী ফিরে আসেনি।

এ এসপি সার্কেল (মুরাদনগর) মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, আমি খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করার নির্দেশ দেই এসআই মধুসূধন সরকারকে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানাযাবে।