,

কৃষি মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএফএর সভাপতি মোশাররফ হোসেন এর শোক প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
September 9, 2026
news-image

নিজস্ব প্রতিবেদক

কৃষি মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন এর মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ( বিএফএ)এর সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ মোশাররফ হোসেন। এক শোক বার্তায় মোশাররফ হোসেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কৃষি মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন এর মা আমেনা বেগম ১০৩ বছর বয়সে মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দুপুর ১:১০ মিনিটে তাঁর মহাখালী ডিওএইচএস এর বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যু কালে আমেনা বেগম ৪ ছেলে,৫ মেয়েসহ নাতী নাতনী রেখে যান।

কৃষি মন্ত্রীর সহকারী একান্ত সচিব আমিনুল ইসলাম জানান, বুধবার দুপুর ২টায় মন্ত্রীর নিজ গ্রাম কুমিল্লার বিজয় পুর হাইস্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।