কুমিল্লা সিটি করপোরেশনের জন্য ১৫’শ কোটি টাকার মেগা প্রকল্প: যাচ্ছে একনেকে
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ভৌত অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার মেগা প্রকল্প যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক)। সব ধাপ পেরিয়ে এ প্রকল্প এখন একনেকে পাসের অপেক্ষায় রয়েছে। প্রি-একনেকের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া এ প্রকল্পটি মাসখানেকের মধ্যে একনেকে উঠতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ প্রকল্প বাস্তবায়ন হলে ২০২৪ সালের শেষ দিকে কুমিল্লা নগরীর চেহারায় আমূল পরিবর্তন আসবে। নগরবাসীর জীবন মানের ব্যাপক উন্নয়ন হওয়ার সঙ্গে সঙ্গে নাগরিক সুযোগ-সুবিধাও বাড়বে বলে মনে করা হচ্ছে।
২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এত বড় প্রকল্প আর বাস্তবায়ন হয়নি। এ প্রকল্প বাস্তবায়ন হলে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের নানা নাগরিক দাবির মধ্যে বেশ কয়েকটি বাস্তবায়ন হবে।
কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, একটি আধুনিক নগর ভবন তৈরি, সিটি করপোরেশনের সেবকদের জন্য কলোনি নির্মাণ, অবহেলিত ও প্রায় নিমজ্জিত হয়ে পড়া কুমিল্লা পুরনো গোমতী নদীকে পুনরুদ্ধার করে লেকে রূপান্তর করে দৃষ্টিনন্দন রূপ দেওয়া,
নগরীর তিনটি বাস টার্মিনালকে আধুনিকায়ন করা, রাস্তাঘাট, কালভার্ট, ফুটপাত সংস্কার ও নির্মাণ, ডিসি পুকুরকে নান্দনিক করে বিনোদনের ক্ষেত্র হিসেবে রূপ দেওয়াসহ বেশ কয়েকটি কাজ অন্তর্ভুক্ত রয়েছে প্রায় ১ হà