,

কুমিল্লা-৭ আসনে চান্দিনার উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন জমা

আজকের কুমিল্লা ডট কম :
September 13, 2021
news-image

 

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লা-৭(চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহারকে সাথে নিয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদারের নিকট মনোনয়ন পত্র জমা দেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।

একই দিনে কুমিল্লা ৭ চান্দিনা আসনে উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফুর রেজা খোকন।

সোমাবার বেলা তিনটায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র জমা দান শেষে জাতীয় পার্টির প্রার্থী লুৎফুর রেজা খোকন বলেন, কুমিল্লায় জাতীয় পার্টির অবস্থান ভালো। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টির জয় সুনিশ্চিত।

তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জাতীয় পার্টির আহবায়ক এয়ার আহমেদ সেলিম। তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠ নির্বাচন আমরা কামনা করি। এটা জাতীয় নির্বাচন নয় যে প্রার্থী হারলে ক্ষমতা চলে যাবে।

এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা জাতিয়পার্টির আহবায়ক এয়ার আহমেদ সেলিম, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ওবায়েদুল কবির মোহন, কুমিল্à¦