,

চৌদ্দগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

আজকের কুমিল্লা ডট কম :
October 25, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাটাপাড়ায় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন; ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়ার আবু তাহেরের ছেলে আবদুর রহিম, রাজেন্দ্রপুরের মুক্তার হোসেনের ছেলে মীর হোসেন ও মতিয়াতলী গ্রামের বাচা মিয়ার ছেলে মনু মিয়া। তাদের কাছ থেকে দুইটি দা, একটা লম্বা রড, চারটি গামছা, চারটি টর্চ লাইট ও আটটি রশি উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই ফরিদ মিয়া। তিনি বলেন, মহাসড়কের নাটাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর চারটার সময় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি দাবি করেন।