চান্দিনায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মুনতাকিম আশরাফ টিটুর শোডাউন
চান্দিনা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মুনতাকিম আশরাফ টিটু সিআইপি এবং তার নেতাকর্মী ও সমর্থকরা। মুনতাকিম আশরাফ কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পদক এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর বর্তমান পরিচালক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে নয় শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, পিকআপ ও সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শোডাউনটি শুরু হয়। উপজেলার মহিচাইল, দোল্লাই নোয়াবপুর, জোয়াগ, বরকরই, মাইজখার, এতবারপুর এবং চান্দিনা পৌরএলাকার বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে উপজেলা সদরের চান্দিনা মহিলা কলেজে গিয়ে শোডাউনটি শেষ হয়।
শোডাউনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন, প্লেকà
