চৌদ্দগ্রামে এক ভুয়া শিক্ষককে গায়েবী নিয়োগ’, ৭ লক্ষাধিক টাকা লুট
মো. আরিফুর রহমান মজুমদার:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় দ্বিতীয় পর্যায়ে সরকারি হওয়া একটি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফাতেমা নার্গিস’ নামে এক ভুয়া শিক্ষককে মন্ত্রণালয় থেকে গায়েবী নিয়োগ দেয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা মোটা অংকের উৎকোচ গ্রহনের মাধ্যমে বকেয়া বিলের নামে যোগসাজশে সরকারের ৭ লক্ষাধিক টাকা উত্তোলন করে আত্মসাত করেছে। বাতিসা ইউনিয়নের বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে তোলপাড় চলছে। তবে এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বললেন- ওই শিক্ষকের কোন তথ্য আমার দফতরে নেই, বিষয়টি দেখার দায়িত্ব সংশিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের।
জানা গেছে, দেশের সকল রেজিষ্ট্রার্ড প্রাথমিকগুলোকে সরকারি করার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা বরৈয়া রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়টি দ্বিতীয় পর্যায়ে সরকারিকরণের জন্য তালিকাভুক্ত হয়। সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ওই বিদ্যালয়ে কর্মরত শিক্ষক মোঃ ইমরান হোসেন, ফাতেমা আক্তার, তাসলিমা আক্তার ও ফাতেমা আক্তারসহ ৪ জনের নাম ২০১৩ সালের ১৪ জুলাই চৌদ্দগ্রাম উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার ও শিক্ষক যাচাই-বাছাই কমিটির আহবায়ক মোঃ মোতাহার হোসেন, সদস্য সচিব ও তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলমসহ ৫ সদস্যের কমিটির স্বাক্ষরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ইত্যোবসরে বিদ্যালয়ের দ্বিতীয় শিক্ষক ফাতেমা আà¦