,

জীবনযুদ্ধে পঙ্গুত্ব হয়ে বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন বুড়িচংয়ে দুই যুবক

আজকের কুমিল্লা ডট কম :
July 11, 2018
news-image

বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নে জীবিকা নির্বাহ ও অর্থ উপার্জনের জন্য পাইপ ফিল্টার এর কাজ করতে গিয়ে পঙ্গুত্ব হয়ে বাড়ি ফিরে এলেন সোনার বাংলা কলেজের ছাত্র মো: রাজিব হোসেন (২২) ও সহযোগী মিস্ত্রি মো:শাকিল( ১৭)।

বাবা অসুস্থ, নিজের এবং ভাই বোনের লেখাপড়া খরচ, সংসারে অভাব অনাটন দূর করতে জীবিকা নিবার্হ ও অর্থ উপার্জন করতে জীবনযুদ্ধে ধাবিত হয়েছিলেন রাজিব ও শাকিল। মা-বাবার বড় ছেলে ওরা দুজনেই । তাই তারা লেখাপড়ার পাশাপাশি মামার সাথে থেকে পাইপ ফিল্টারের কাজ শিখে ফেলেন রাজিব হোসেন। তার সহযোগী হিসেবে সাথে নেন মো:শাকিলকে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করে বাবার ঔষধ খরচ, নিজের লেখা পড়া, ভাই বোনের লেখাপড়া এবং যাবতীয় খরচ চালাতেন।

অন্যজনের বসতভিটা থেকে বোনের বিয়ে, বাবার ঔষধ খরচ সংসারে অভাব অনটান ও পরিবারের দূর্ভোগ বেড়ে যাওয়াতে লেখাপড়া ছেড়ে দেন শাকিল। এদিকে রাজিবের বাবা কৃষক আবার দীর্ঘদিন ধরে অসুস্থ চিকিৎসার খরচ চালাতে হয়। তবুও জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজেকে উচ্চ শিক্ষায় সু প্রতিষ্ঠিত করতে স্বপ্ন আশা নিয়ে পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেন। এই ভাবে পরিশ্রম করে খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস এবং সোনার বাংলা কলেজ থেকে ২০১৬ সালে এইচ এস সি পাস করে মেধা তালিকাভুক্ত হোন। সকলের উৎসাহ অনুপ্রাণিত হয়ে অনার্সে ভর্তি হয় এবং পাশাপাশি চাকরির জন্য বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেন এবং কয়েক বার পুলিশের চাকরি পাওয়ার জন্য লাইনে দাঁড়ান। চাকরিও হয়েছিল,তবে টাকাও প্রয়োজন। তাই রাজিব গত ৯ ফেব্রুয়ারী একই এলাকায় খাড়াতাইয়া গাজীপুর নতুন বাজার সংলগ্নে আà