দাউদকান্দিতে বেপরোয়া কিশোর গ্যাং, অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
রাহেজুল আমিন বাধঁন। এলাকায় পরিচিত কিশোর গ্যাং বাধন নামে। পুলিশ কনস্টেবল হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। ২০১৪ সাল থেকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ও মালিগাও ইউনিয়নের চলছে তার বেপোরয়া আধিপত্য। দু’টি ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ তার অত্যাচারে অতীষ্ট হয়ে বিচার দাবীতে এবং “সন্ত্রাস নয় শান্তি চাই, চাঁদাবাজ মুক্ত সমাজ চাই” শ্লোগানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার(১৬আগষ্ট) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পাচ গ্রামের কয়েক হাজার লোক অংশ নেন।
মানববন্ধনে ভূক্তভোগীরা জানান, বাসরা গ্রামের আলী আহাম্মদের ছেলে বাধঁনের অত্যাচারে আমরা অতীষ্ট। কোন অনুষ্টান করলেই তাকে চাঁদা দিতে হয়। তার নামে মামলা করলে উল্টো বিপদে পড়তে হয়। ২০১৬ সালে ৫ ডিসেম্বর চাপাতুলি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে রেজাউল করিমের বাড়ীতে হামলা চালিয়ে তাকে মারধর ও নগদ টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় ৭ ডিসেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করলে পরবর্তীতে ১৪ ডিসেম্বর দাউদকান্দি মডেল থানায় মামলা আকারে রুজু করা হয়। ওই মামলার চুড়ান্ত রিপোর্ট থেকে বাধনের নাম বাদ যাওয়ায় এলাকায় সে আরো বেপোরয়া হয়ে উঠে।
সাদ্দাম হোসেন নামে এক ভূক্তভোগী জানান, ২০১৬ পুলিশ কনস্টেবল পদে চাকরী হওয়ার পর সে এলাকায় একটি à