ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মৃত্যুর পথ বেছে নিলেন অরিন্দম
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
মঙ্গলবার শ্রাবণের আকাশ সকাল থেকেই মেঘে পরিপূর্ণ ছিল। তাই সারাদিন অঝোর ধারায় শ্রাবনের বৃষ্টি পড়ছিল।এমন দিনে বিকেলে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল অরিন্দম বরুয়া সৈকত নামের একজন শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে।

অরিন্দম বরুয়া সৈকত। থাকতেন কুমিল্লা নগরীর মগবাড়ি চৌমুহনী এলাকায়। কুমিল্লার সাদা মনের মানুষ খ্যাতনামা সাংবাদিক অশোক বরুয়ার সন্তান ।দুই ভাই-বোনের মধ্যে সে ছোট।
বহুমুখী প্রতিভার অধিকারি ছিলেন সৈকত। পড়ালেখা, সংস্কৃতি, মানবিকতা প্রায় কাজেই তার অংশগ্রহণ ছিল। কুমিল্লা জিলা স্কুল থেকে জিপিএ ৫ পেয়ে স্বপ্নের পথে এক ধাপ ধাবিত হলেন। পরে ভর্তি হলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিলেন এবারের এইচএসসি পরীক্ষায়। স্বপ্ন ছিল চিকিৎসক কিংবা প্রকৌশলী হওয়ার। এবার ফলাফল পাওয়ার বেলা।

ফলাফল পাওয়ার আগের দিনই ২২ জুলাই সকাল ৯ টা ৯ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন সৈকত। তা ছিল-
ÒAll my bags are packed, I’m ready to go!!
আজকে রাতেই ডিসিশন হবে,এই ঘরে আর থাকতে পারবো কিনা!
ব্যাগ গুছিয়ে নিয়েছি। মানিব্যাগ ও মোটামুটি ভর্তি।
এখন শুধু রেজাল্টটা à