ভাবনায় আমার বিজয়ী স্বদেশ
পিয়াস মজিদঃ
পজেটিভ বাংলাদেশের কথা আসতেই আমার কানে শুধু ভেসে আসে সেইসব নাম-বাঙাল কিন্তু মন-পাকিস্তান লোকেদের কুলাঙ্গার কণ্ঠস্বর ‘এর চেয়ে পাকিস্তানই ভাল ছিল…’। আজ যখন খবরের কাগজে-টিভি চ্যানেলে-ইন্টারনেটে যে কোনো অঘটন-বোমাবাজি ও ধ্বংসলীলার অনিবার্য শিরোনাম হিসেবে তাদের ‘পেয়ারা পাকিস্তান’-এর নাম দেখি তখন খুব জিজ্ঞেস করতে ইচ্ছে হয় এরকম পাকি পরিণতি তারা চেয়েছিল কিনা নিজেদের এবং উত্তর প্রজন্মের জন্য!
হ্যাঁ, অনেকবার বলা হয়েছে, তবু ফিরে ফিরে বলতে হবে হাজার বছরে বাঙালির সর্বশ্রেষ্ঠ ঘটনা ১৯৭১-এ ১৬ই ডিসেম্বর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা। এরচেয়ে কোন ইতিবাচক ঘটনা আর কিছু নেই বাঙালি জাতির। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা প্রত্যাখ্যান করেছি মৌলবাদ-সাম্প্রদায়িকতা ও শোষণের প্রতিশব্দ
পাকিস্তানবাদকে। যদিও জাতির পতাকা খামচে ধরা পুরনো শকুনেরা মাঝেমধ্যেই জেগে ওঠে আমাদের কালঘুমে নিয়ে যেতে সক্ষম হয়েছে, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে দেশকে দক্ষিণপন্থার কানাগলিতে নিয়ে গেছে তারা। তবে আশার কথা, মুক্তিযুদ্ধের বাংলাদেশে আরো অনেক খ- মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে বারংবার। কর্নেল তাহেরের লড়াই, নূর হোসেনের লড়াইতো মুক্তিরই লড়াই। ২০১৩ সালে শাহবাগে প্রজন্ম অভ্যুত্থান শুধু ৭১-এর ঘাতক-দালাল নির্মূলের আন্দোলন ছিল না বরং বাংলাদেশকে তার আপন ঘরে ফেরানোর অভিযাত্রারই নাম শাহবাগ গণজাগরণ। এই অভ্যুত্থানের প্রত্যক্ষ ফল নিয়ে বিতর্ক থাকতে পারে অনেকের মাঝে তবে আমরা বলি এর মধ্য দিয়ে গোটা জাতির মধ্যে ৭১-আগুনের নবজন্ম ঘটেছে। তাই এখন আর কাউকে বাংলাদেশের মাটিতে ক্রিকেট খেলা দেখতে বসে প্রকাশ্যে পতিত পাকিস্তানের পতাকা দুলিয়ে ‘রাজনীতি আর খেলা এক নয়’ বলে বিকৃত উল্লাস করতে দেখা যায় না, এখন আর রাজাকার ও রাজাকারম্মন্যদের দাপটে মুক্তিযোদ্ধাদের হতমান হতে হয় না। জাহানারা ইমাম জাতির বুকে দানা বাঁধা ক্যান্সার দেখে যেমন নিজে ক্যান্সার আক্রান্ত হয়ে চলে গিয়েছিলেন, তিনি যেন আবার ফিরে এসে করেন সোচ্চার উচ্চারণÑ ‘জয় আমাদের হবেই’।
মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাবর্তনের প