,

মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হত্যা, ১০ দিনেও হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়নি

আজকের কুমিল্লা ডট কম :
June 12, 2017
news-image

 

মাহবুব আলম আরিফ ,মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও ওয়ারেন্ট অফিসার (অব) জাহাঙ্গীর আলম (৬৬) হত্যাকান্ডে ১০দিনেও রহস্য উদঘাটন হয়নি। এমনকি জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ নৃশংস হত্যাকান্ড মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছে অচিরেই আশানরুপ ফল পাওয়া যাবে। হত্যার সাথে জড়িত মূলহোতাদের চিহ্ণিত করতেই কাজ করছে পুলিশ।
অপর দিকে জাহাঙ্গীর আলমের পরিবার ও শুভাকাঙ্খীদের অভিমত ভূয়া মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান নেওয়ায় প্রতিপক্ষ জাহাঙ্গীরের ওপর ক্ষুব্ধ হয়েই এই হত্যাকান্ড ঘটিয়েছে।

হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এস আই জাকির হোসেন বলেন, ‘যদিও ঘটনার সূত্রপাত মুরাদনগরে, হত্যাকান্ড হয়েছে ঢাকার যাত্রা বাড়িতে। আমরা অচিরেই আশানরুপ একটি ফলাফল পেয়ে যাব। আশা করছি হত্যাকান্ডের মূলহোতাকে কিছুদিনের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হবো আমরা।’

মামলার বাদী নিহতের বড় ছেলে দিদারুল আলম রিপনের অভিযোগ, গত ১৯ মে মুরাদনগরের দারোরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে অভিযোগ করায় তোপের মুখে পড়েন তাঁর বাবা। সেখানে ভুয়া মুক্তিযোদ্ধাদের হামলার শিকার হন তিনি। পরে একাধিকবার তাকে হুমকিও দেয়া হয়। মামলার এজাহারে ভুয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার বাবার বিরোধের বিষয়টি উল্লেখ করা হয়েছে। রিপন আরও বলেন, বাবা চাকরি থেকে অবসর নেয়ার পর সব সময় দেখেছি তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার আদà